আশিক ফ্যাশন :
কালিকাপ্রসাদ প্রাইমারি বৃত্তি ফোরামের সম্মানিত প্রয়াত উপদেষ্টা মোঃ মহিউদ্দিন মিয়া’র স্মরণে স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (০৮ মে ২০২৬) বাদ আছর মিরারচর কবরস্থানে এ আয়োজন করা হয়।
অনুষ্ঠানে মরহুমের জীবনের বিভিন্ন দিক, শিক্ষাক্ষেত্রে অবদান ও সামাজিক কর্মকাণ্ড নিয়ে স্মৃতিচারণ করেন বক্তারা। তারা বলেন, মহিউদ্দিন মিয়া ছিলেন একজন নিবেদিতপ্রাণ ব্যক্তি, যিনি শিক্ষা ও সমাজকল্যাণমূলক কর্মকাণ্ডে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। তাঁর শূন্যতা সহজে পূরণ হওয়ার নয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ফখরুল আলম রতন, রফিকুল ইসলাম, মোঃ আব্দুল্লাহ, শওকত আলম, মুফতি সাইদুল ইসলাম, প্রিন্সিপাল মৌলভী কেয়ামত আলী বহুমুখী মাদ্রাসা, মোঃ মঈন উদ্দিন, মোঃ শহিদ মিয়া, মোঃ তৌফিক,আনোয়ার হোসেন সংগঠনের সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন মোঃ রুবেল খান, ইমরুল কায়েস খান, আহসান উল্লাহ, মোশাহিদ হাসান দোয়েল, পাভেল আহমেদ, আমান উল্লাহ, আল আমিনসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মোঃ হাফিজ উদ্দিন, আহবায়ক, কালিকাপ্রসাদ প্রাইমারি বৃওি ফোরাম এবং সঞ্চালনা করেন আকরাম খান রুবেল, সদস্য সচিব, কালিকাপ্রসাদ প্রাইমারি বৃওি ফোরাম ।
শেষে মরহুমের রুহের মাগফিরাত কামনায় বিশেষ দোয়া পরিচালনা করা হয়।
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ মোস্তাফিজুর রহমান (মোস্তাফিজ আমিন)
সাপ্তাহিক নিরপেক্ষ অরুণিমা, রেজি নং ডি/এ ১৯৬৭
নরসিংদী অফিস :মাতৃছায়া, মরজাল বাস স্ট্যান্ড, নরসিংদী। মোবাইল 0 1711-614044
Copyright © 2026 অরুনিমা. All rights reserved.