
মো. আলী সোহেল, উপজেলা প্রতিনিধি কুলিয়ারচর (কিশোরগঞ্জ) :
কিশোরগঞ্জ জেলার কুলিয়ারচর উপজেলা সহকারী কমিশনার ভূমি (এসিল্যান্ড) হিসেবে সদ্য যোগদান করেছেন বাবলী শবনম।
মঙ্গলবার (২৮ এপ্রিল) আনুষ্ঠানিক ভাবে তার কার্যালয়ে দায়িত্ব গ্রহণ করেন। এর আগে নব যোগদানকৃত এসিল্যান্ড বাবলী শবনমকে ফুলেল শুভেচছা জানিয়ে বরণ করে নেন কুলিয়ারচর উপজেলা নির্বাহী অফিসার মো. ইয়াছিন খন্দকার।
জানা যায়, তিনি ৩৮তম বিসিএস এর একজন কর্মকর্তা। তিনি রাজশাহী জেলার কৃতি সন্তান। এর আগে বাবলী শবনম গোপালগঞ্জ জেলায় এসিল্যান্ড হিসাবে নিষ্ঠা ও সুনামের সঙ্গে দায়িত্ব পালন করেন। সেখানে তার কর্মদক্ষতা ও সততা প্রশাসনিক মহলে প্রশংসিত হয়।
নতুন দায়িত্ব গ্রহণের পর বাবলী শবনাম বলেন, কুলিয়ারচরের সাধারণ মানুষের জন্য হয়রানি মুক্ত ও সহজলভ্য ভূমি সেবা নিশ্চিত করাই তার প্রধান লক্ষ্য। এ লক্ষ্যে তিনি সরকারি খাস জমি দখলমুক্ত রাখা, ই-নামজারিসহ ভূমি-সংক্রান্ত সেবা ক সময়ে প্রদান এবং ভূমি অফিসে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন। ভূমি সেবা আরও গতিশীল, স্বচ্ছ ও জনবান্ধব করার প্রত্যয় ব্যক্ত করেছেন। তিনি আরও বলেন, “সরকারি বিধি-বিধান মেনে সর্বোচ্চ স্বচ্ছতার সঙ্গে কাজ করে একটি জনবান্ধব ভূমি অফিস গড়ে তুলতে চাই।” ভূমি
তার যোগদানের খবরে উপজেলার সুধীজন ও সাধারণ মানুষের মধ্যে ইতিবাচক প্রতিক্রিয়া দেখা গেছে। সংশ্লিষ্টরা আশা করছেন, তার মেধা ও কর্মদক্ষতার মাধ্যমে কুলিয়ারচর উপজেলা ভূমি অফিসের কার্যক্রমে আরও গতি ও স্বচ্ছতা আসবে।
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ মোস্তাফিজুর রহমান (মোস্তাফিজ আমিন)
সাপ্তাহিক নিরপেক্ষ অরুণিমা, রেজি নং ডি/এ ১৯৬৭
নরসিংদী অফিস :মাতৃছায়া, মরজাল বাস স্ট্যান্ড, নরসিংদী। মোবাইল 0 1711-614044
Copyright © 2026 অরুনিমা. All rights reserved.