
সংবাদদাতা :
জয়পুরহাটের ক্ষেতলাল উপজেলার পৌর এলাকার মুন্দাইল গ্রামে ধর্ষণচেষ্টার অভিযোগকে কেন্দ্র করে নজরুল ইসলাম (৪২) নামে এক ব্যক্তির লিঙ্গ কর্তনের ঘটনা ঘটেছে। রোববার (১ মার্চ) সন্ধ্যা আনুমানিক ৭টার দিকে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা গেছে, মুন্দাইল গ্রামের আজমাদ হোসেনের ছেলে নজরুল ইসলাম একই গ্রামের এক গৃহবধূর বাড়িতে জোরপূর্বক প্রবেশ করেন। অভিযোগ রয়েছে, তিনি ওই নারীকে জড়িয়ে ধরে অশালীন আচরণ ও কুপ্রস্তাব দেন। একপর্যায়ে ধস্তাধস্তির সময় আত্মরক্ষার্থে নারীটি ধারালো বস্তু দিয়ে আঘাত করলে তার পুরুষাঙ্গ বিচ্ছিন্ন হয়।
ভুক্তভোগীর স্বামী মুকুল হোসেন দাবি করেন, নজরুল ইসলাম পূর্বেও তার স্ত্রীকে উত্ত্যক্ত করতেন। ঘটনার সময় তার স্ত্রী ঘরে একা ছিলেন। অভিযুক্ত পেছন থেকে জড়িয়ে ধরলে আত্মরক্ষার্থে তিনি আঘাত করেন।
গুরুতর আহত অবস্থায় নজরুল ইসলামকে প্রথমে স্থানীয় স্বাস্থ্যকেন্দ্রে নেওয়া হয়, পরে উন্নত চিকিৎসার জন্য অন্যত্র পাঠানো হয়েছে।
অভিযুক্ত নজরুল ইসলাম মোবাইল ফোনে অভিযোগ অস্বীকার করেন।
ক্ষেতলাল থানা-র ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূরে আলম সিদ্দিকী জানান, ঘটনাটি গুরুত্বসহকারে তদন্ত করা হচ্ছে। আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে। ভুক্তভোগী পরিবার মামলার প্রস্তুতি নিচ্ছে বলে জানা গেছে।
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ মোস্তাফিজুর রহমান (মোস্তাফিজ আমিন)
সাপ্তাহিক নিরপেক্ষ অরুণিমা, রেজি নং ডি/এ ১৯৬৭
নরসিংদী অফিস :মাতৃছায়া, মরজাল বাস স্ট্যান্ড, নরসিংদী। মোবাইল 0 1711-614044
Copyright © 2026 অরুনিমা. All rights reserved.