মোস্তাফিজ আমিন, ভৈরব॥
দেশে বর্তমানে জ্বালানি তেলের সংকট নেই বলে জানিয়েছেন পাট ও বস্ত্র প্রতিমন্ত্রী মো: শরীফুল আলম। তিনি বলেছেন, ৩ মাসের পর্যাপ্ত মওজুদ আছে। তা ছাড়া ইরানের অনুমতি সাপেক্ষে হরমুজ প্রনালী দিয়েও তেল আসছে। দেশের তেলের জন্য হাহাকার এক শ্রেণির মানুষের অতি চাহিদার কারণে তৈরি হয়ে।ে
এ সময় তিনি গণমাধ্যমকর্মীদের উদ্দেশ্য করে বলেন, আপনারা চলতি মাসের তেলের বিক্রির সাথে গত বছরের একই সময়ের বিক্রির তুলনামূলক হিসাব পাম্পগুলি থেকে নিয়ে দেখলেই এর সত্যতা পেয়ে যাবেন।
গণমাধ্যমকর্মীদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, সরকার পাট ও পাটজাত পণ্যের উন্নয়নে একটি প্রকল্প গ্রহণ করে কাজ করছেন। বন্ধ পাটকলগুলি চালু অথবা সেগুলিকে বস্ত্র বা অন্য শিল্পে রূপান্তরের প্রক্রিয়া নিয়েও পরিকল্পনা নিয়ে আগাচ্ছে। তিনি এ সময় এ প্রসঙ্গে বলেন, মশকিল হলো আমাদের পাটকলগুলিন বেশীর ভাগই ৬০/৭০ বছর আগের পুরনো। তাই সেগুলি প্রতিস্থাপনের চেষ্টা চলছে। এ ক্ষেত্রে সরকারের পাশাপাশি বেসরকারি উদ্যোক্তাদের অগ্রাধিকার দেওয়ার কথা ভাবছে সরকার।
অপর এক প্রশ্নের জবাবে তিনি বলেন, হামের বিস্তাররোধে সরকার ইতোমধ্যে টিকা আমদানী করছে। আগামী রবিবার থেকে দেশব্যাপী শিশুদের হামের টিকা প্রদানের কর্মসূচী গ্রহণ করা হয়েছে। আশা করি দেশব্যাপী মহামারি আকার ধারনের আগেই নিয়ন্ত্রণ করা যাবে।
আজ শুক্রবার দুপুরে কিশোরগঞ্জের কুলিয়ারচরে কৃষকদের মাঝে বিনামূল্যে ধান ও পাটবীজ এবং সার বিতরণ কর্মসূচীর উদ্বোধনকালে এইসব কথা বলেন তিনি। উপজেলা কৃষি ও উপজেলা প্রশাসনের আয়োজনে ওই কর্মসূচীর আওতায় ৩ হাজার ৭শ দুইজন কৃষকের মাঝে ৫ কেজি করে আউশ ধানের বীজ, ১০ কেজি করে এমওপি এবং ডিএপি সার এবং ১ কেজি করে উন্নতজাতের পাটবীজ বিতরণ করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা ইয়াছিন খন্দকারের সভাপতিত্বে উপজেলা পরিষদ সম্মেলনকক্ষে আয়োজিত অনুষ্ঠানে এ সময় স্বাগত বক্তব্য রাখেন কৃষি কর্মকর্তা ফরিদা বেগম। এ ছাড়াও উপজেলা ও পৌর বিএনপির সভাপতি সম্পাদকদ্বয় বক্তব্য রাখেন।
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ মোস্তাফিজুর রহমান (মোস্তাফিজ আমিন)
সাপ্তাহিক নিরপেক্ষ অরুণিমা, রেজি নং ডি/এ ১৯৬৭
নরসিংদী অফিস :মাতৃছায়া, মরজাল বাস স্ট্যান্ড, নরসিংদী। মোবাইল 0 1711-614044
Copyright © 2026 অরুনিমা. All rights reserved.