বেলাবো(নরসিংদী)প্রতিনিধি: নরসিংদীর বেলাবো উপজেলা নারায়ণপুর ইউনিয়নের আমলাব নারায়ণপুর মরজাল (এ.এন.এম) উচ্চ বিদ্যালয়ের ২০২৬ সালের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও দো'য়া অনুষ্ঠিত হয়েছে।
১৬ ই এপ্রিল (বৃহস্পতিবার) সকাল ১১ টায় টায় আমলাব নারায়ণপুর মরজাল (এ.এন.এম) উচ্চ বিদ্যালয়ের মাঠ প্রঙ্গনে অত্র প্রতিষ্ঠানের আয়োজনে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও দো'য়া অনুষ্ঠিত হয়েছে।
আমলাব নারায়ণপুর মরজাল (এ.এন.এম) উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ মুক্তার হোসেন সরকারের সভাপতিত্বে ও অত্র বিদ্যালয়ের সহকারী শিক্ষক আছমা পারভীন ও ইমরান হোসেনের যৌথ সঞ্চালনায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ রশিদুল ইসলাম লাল মিয়া, বারৈচা বাজার সমবায় (বর্ণিক)সমিতির সভাপতি মোঃ মশিউজ্জামান (মশি),নরসিংদী জেলা সেচ্ছাসেবক দলের ক্ষুদ্র ও কুঠির বিষয়ক সম্পাদক মোঃ হারুন-অর-রশিদ (বি.এ),অত্র প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা তনয় মোঃ ইউনুস সরকার,শহীদ মুক্তিযোদ্ধা নজীব উদ্দিন খান কলেজের প্রভাষক নূর নবী,সাবেক ছাত্রনেতা ও বেলাবো উপজেলা যুবদলের নেতা মোহাম্মদ মাহালম আহমেদ, অত্র প্রতিষ্ঠানের পরিচালনা কমিটির সাবেক সদস্য মোঃ সাদেক মিয়া'সহ বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ।
নারায়ণপুর ইউনিয়নের আমলাব নারায়ণপুর মরজাল (এ.এন.এম) উচ্চ বিদ্যালয়ের ২০২৬ সালের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া অনুষ্ঠানে বক্তারা বলেন, শিক্ষাই জাতির মেরুদণ্ড, শিক্ষা কখনে বিফলে যায়না, প্রত্যন্ত অঞ্চলের শিক্ষার্থীরাই একদিন এ দেশের হাল ধরবে, শিক্ষা ছাড়া কোন বিকল্প নেই।
অনুষ্ঠানটি উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়। শেষে বিদায়ী শিক্ষার্থীদের জন্য দোয়া করা হয় এবং তাদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করা হয়।
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ মোস্তাফিজুর রহমান (মোস্তাফিজ আমিন)
সাপ্তাহিক নিরপেক্ষ অরুণিমা, রেজি নং ডি/এ ১৯৬৭
নরসিংদী অফিস :মাতৃছায়া, মরজাল বাস স্ট্যান্ড, নরসিংদী। মোবাইল 0 1711-614044
Copyright © 2026 অরুনিমা. All rights reserved.