
মোঃ মিজানুর রহমান পাটোয়ারী, ভৈরব (কিশোরগঞ্জ) প্রতিনিধিঃ
কিশোরগঞ্জ জেলার নবযোগদানকৃত পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান শেলী'র সাথে ভৈরবের ব্যবসায়ী নেতৃবৃন্দের এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৮ এপ্রিল ) দুপরে ভৈরব চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি কার্যালয়ে এ সভার আয়োজন করা হয়।
ভৈরব চেম্বার অব কমার্স এন্ড কমার্সের সভাপতি আলহাজ্ব জাহিদুল হক জাবেদ এর সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন ভৈরব উপজেলা বিএনপির সভাপতি মো মো: রফিকুল ইসলাম, সাধারণ সম্পাদক মো: আরিফুল ইসলাম।
এসময় আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার, সার্কেল এএসপি, ভৈরব থানার ওসি, ভৈরব চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির পরিচালকসহ ও বিভিন্ন ব্যবসায়ী সমিতির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

সভায় ব্যবসায়ীদের সার্বিক নিরাপত্তা, বাজার ব্যবস্থাপনা, আইন-শৃঙ্খলা পরিস্থিতি এবং ব্যবসা-বাণিজ্য সংশ্লিষ্ট বিভিন্ন সমস্যা ও সম্ভাবনা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। নবাগত পুলিশ সুপার ব্যবসায়ীদের মতামত গুরুত্ব সহকারে শোনেন এবং ব্যবসা-বান্ধব পরিবেশ নিশ্চিত করতে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের আশ্বাস প্রদান করেন।
সভাটি সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয় এবং স্থানীয় ব্যবসায়ী সমাজের সাথে পুলিশের সমন্বয় আরও জোরদার হবে বলে আশা প্রকাশ করা হয়।
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ মোস্তাফিজুর রহমান (মোস্তাফিজ আমিন)
সাপ্তাহিক নিরপেক্ষ অরুণিমা, রেজি নং ডি/এ ১৯৬৭
নরসিংদী অফিস :মাতৃছায়া, মরজাল বাস স্ট্যান্ড, নরসিংদী। মোবাইল 0 1711-614044
Copyright © 2026 অরুনিমা. All rights reserved.