• বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ০২:১৬ পূর্বাহ্ন
  • [gtranslate]
শিরোনাম:
কটিয়াদীতে নজরুল একাডেমির ঈদ পুনর্মিলনী ও সাংস্কৃতিক সন্ধ্যা কটিয়াদীতে অগ্নিকান্ডে ৫ দোকান পুড়ে ছাই ভৈরবে মাজারের ওরসে প্রভাব বিস্তার নিয়ে সংঘর্ষে অর্ধশত আহত॥ বাড়ি-ঘর ভাংচুর॥ আটক-৬ নিরাপদ সড়ক চাই (নিসচা) ভৈরব শাখার ঈদ পুনর্মিলনী ২০২৬ অনুষ্ঠিত। কটিয়াদীতে এমপি জালাল উদ্দিনের ঈদ শুভেচ্ছা বিনিময় ভৈরবে পুর্বশত্রুতার জেরে প্রতিপক্ষের হামলায় এক কিশোর খুন ভৈরবে বীর মুক্তিযোদ্ধা রফিকুল ইসলামের ইন্তেকাল শোকের ছায়া নেমে এসেছে সর্বত্র শিশুর ভাষা শেখায় মা–বাবার করণীয় ছয় মাস বয়সী শিশুকে কী খাওয়াবেন? প্রান্তিক জনগোষ্ঠীর উন্নয়ন ছাড়া দেশের সার্বিক উন্নয়ন সম্ভব নয় ভৈরবে পাট ও বস্ত্র প্রতিমন্ত্রী মো: শরীফুল আলম এমপি

কটিয়াদীতে অগ্নিকান্ডে ৫ দোকান পুড়ে ছাই

Reporter Name / ২৬ Time View
Update Time : বুধবার, ২৫ মার্চ, ২০২৬

নিজস্ব প্রতিবেদক:
কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলার করগাঁও বাজারে গভীর রাতে অগ্নিকাণ্ডের ঘটনায় ৫টি দোকান ও মালামাল পুড়ে ছাই হয়ে গেছে।
মঙ্গলবার (২৪ মার্চ) দিবাগত রাতে উপজেলার করগাঁও বাজারে শেষ রাতের কোনো একসময় আগুন লাগার ঘটনা ঘটে।
গভীর রাতে আগুনের লেলিহান শিখা ছড়িয়ে পড়লে স্থানীয় লোকজন প্রথমে কটিয়াদী, পরে নিকলী ফায়ার সার্ভিসকে জানায়। পরে দুইটি ইউনিট প্রায় দেড় ঘণ্টা চেষ্টা করে আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনের ঘটনায় অন্তত ৩০ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেন ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা।
জানা যায়, উপজেলার করগাঁও ইউনিয়ন পরিষদের সামনে অবস্থিত বাজারে লেপ-তোষকের দোকানসহ আশপাশের কয়েকটি দোকানে আগুন দেখে বাজারের পাহারাদার ডাকচিৎকার শুরু করে। আশপাশের লোকজন আগুন নেভাতে ছুটে আসে। সংবাদ পেয়ে তাদের সঙ্গে নিকলী ও কটিয়াদী ফায়ার সার্ভিসের দুটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করে। আগুনে একটি লেপ-তোষকের দোকান, একটি স্বর্ণের দোকান, একটি কসমেটিক্সের দোকান, একটি সেলুন ও একটি ওষুধের দোকান মালামালসহ পুড়ে যায়।
আগুনের সূত্রপাত সম্পর্কে জানতে চাইলে স্থানীয়রা ধারণা করে জানান, গত রাতে বৃষ্টি ও বাতাস ছিল। বৈদ্যুতিক শর্টসার্কিট অথবা মিষ্টির দোকানের চুলার আগুন থেকে বাতাসে ছড়িয়ে আগুনের সূত্রপাত হতে পারে।
কটিয়াদী ফায়ার সার্ভিসের স্টেশন ইনচার্জ মো. রুস্তম আলী জানান, সংবাদ পেয়ে দ্রুত ঘটনাস্থলে যাই। নিকলী থেকে একটি ইউনিট আমাদের সঙ্গে যোগ দেয়। আগুন নিয়ন্ত্রণে আনতে প্রায় দেড় ঘণ্টা সময় লাগে। আনুমানিক ১৯ লাখ টাকার মালামাল পুড়ে ক্ষতি হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/