নিজস্ব প্রতিবেদক
কটিয়াদী নজরুল একাডেমির আয়োজনে ঈদ পুনর্মিলনী ও সাংস্কৃতিক অনুষ্ঠানের অনুষ্ঠিত হয়েছে।
গত সন্ধ্যায় একাডেমির কার্যালয়ে কটিয়াদী নজরুল একাডেমির সভাপতি মো. শাহজাহানের সভাপতিত্বে ও সিনিয়র সহ-সভাপতি সাজিদুল ইসলাম সেলিমের সঞ্চালনায় বক্তব্য রাখেন নজরুল একাডেমির উপদেষ্টা ও মুন্সী আ. হেকিম কারিগরি কলেজের অধ্যক্ষ ফজলুল হক জোয়ারদার আলমগীর, কটিয়াদী উপজেলা বিএনপির সহ-সভাপতি সৈয়দ শামসুল আরেফিন তারা, সঙ্গীত শিল্পী অপূর্ব নারায়ন চক্রবর্তী, নজরুল একাডেমির সাধারণ সম্পাদক আব্দুর রউফ খোকন , জয়দ্বীপ বিশ্বাস প্রমুখ। সঙ্গীত পরিবেশন করেন নজরুল একাডেমির সভাপতি মো. শাহজাহান , অপূর্ব নারায়ন চক্রবর্তী, মেহেরুল হুদা বুলবুল, শিপলু ভট্টাচার্য, জয়দ্বীপ বিশ্বাস, আব্দুর রউফ খোকন, আব্দুল মান্নান স্বপন প্রমুখ। তবলায় ছিলেন বিটিভি ও বাংলাদেশ বেতারের তালিকাভুক্ত তবলা বাদক এবং কিশোরগঞ্জ শিল্পকলা একাডেমীর তবলা প্রশিক্ষক দেবাশীষ রায় পার্থ।
https://slotbet.online/