• বৃহস্পতিবার, ০২ এপ্রিল ২০২৬, ০২:২৬ পূর্বাহ্ন
  • [gtranslate]
শিরোনাম:
কিশোরীকে পতিতালয়ে বিক্রির অভিযোগে নারী পাচারকারী গ্রেপ্তার প্রতিমন্ত্রীর নির্দেশে জুয়া ও মাদকের বিরুদ্ধে প্রতিবাদ করায় বিএনপি নেতাকে প্রাণনাশের হুমকি কটিয়াদীতে বালু উত্তোলন ও পেট্রোল মজুদের দায়ে ভ্রাম্যমান আদালতের জরিমানা ভৈরবে ইমান খান হত্যা মামলায় পুরুষশূন্য প্রতিপক্ষের অর্ধশতাধিক বাড়িঘর ভাঙচুর ও লুটপাটের অভিযোগ ভারতে ভোটার তালিকা থেকে বাদ মীর জাফরের বংশধররা পরিবারের দুঃখ-কষ্ট ভুলতেই ভিডিও করি, আমি সাংবাদিক না ভৈরবে বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মোঃ রফিকুল ইসলাম স্মরণে দোয়া মাহফিল অনুষ্ঠিত যথাযোগ্য মর্যাদায় কটিয়াদীতে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন ইতিহাসের নির্মমতার সাক্ষী অযত্নে অবহেলায় ময়লায় চাপা কটিয়াদীর বধ্যভূমি স্মৃতিস্তম্ভ বর্তমান সরকার ন্যায় ও ইনসাফ কায়েমে ওয়াদাবদ্ধ -মো: শরীফুল আলম এমপি পাট ও বস্ত্র প্রতিমন্ত্রী

কটিয়াদীতে বালু উত্তোলন ও পেট্রোল মজুদের দায়ে ভ্রাম্যমান আদালতের জরিমানা

Reporter Name / ১৯ Time View
Update Time : বুধবার, ১ এপ্রিল, ২০২৬

নিজস্ব প্রতিবেদক:
কিশোরগঞ্জের কটিয়াদীতে অবৈধভাবে বালু উত্তোলন এবং পেট্রোল মজুদ করে অতিরিক্ত দামে বিক্রি করার অপরাধে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট শামীমা আফরোজ মারলিজ ভ্রাম্যমান আদালত পরিচালনা করে ১ লক্ষ ৬০ হাজার টাকা জরিমানা করে তা আদায় করেন।
কটিয়াদী উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট শামীমা আফরোজ মারলিজ ভ্রাম্যমান আদালত পরিচালনা করার সময় বিনা অনুমতিতে অবৈধভাবে বালু ও মাটি উত্তোলন করার অপরাধে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ এর ৫(১) ধারা লঙ্ঘন এবং ১৫(১) ধারার বিধান অনুযায়ী উপজেলার করগাঁও ইউনিয়নের আলমগীরকে ১ লক্ষ টাকা এবং একই অপরাধে মো. কবির মিয়াকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।
এছাড়াও উপজেলার চান্দপুর ইউনিয়নের মানিকখালী বাজারে পেট্রোল মজুদ করে বেশি দামে বিক্রি করার অপরাধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৪০ ধারা অনুযায়ী ব্যবসায়ী সাইফুল ইসলামকে ১০ হাজার টাকা সর্বমোট ১ লক্ষ ৬০ হাজার টাকা জরিমানা করে তা আদায় করেছেন ভ্রাম্যমাণ আদালত এবং জব্দকৃত পেট্রাল উপস্থিত জনতার মাঝে ন্যায্য মূল্যে বিক্রির ব্যবস্থা করা হয়।
কটিয়াদী উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট শামীমা আফরোজ মারলিজ বলেন, বিনা অনুমতিতে অবৈধভাবে বালু ও মাটি উত্তোলন করার অপরাধে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইনে উপজেলার করগাঁও ইউনিয়নের আলমগীরকে ১ লক্ষ টাকা এবং একই অপরাধে মো. কবির মিয়াকে ৫০ জাহার টাকা এবং পেট্রোল মজুদ করে বেশি দামে বিক্রি করার অপরাধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে ব্যবসায়ী সাইফুল ইসলামকে ১০ হাজার টাকা পৃথক পৃথক ভাবে জরিমানা করে তা আদায় করা হয়েছে। উপজেলা জনস্বার্থে প্রশাসনের পক্ষ থেকে এধরনের অভিযান অব্যাহত থাকবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/