• মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ১২:৫৫ অপরাহ্ন
  • [gtranslate]
শিরোনাম:
জয়পুরহাটে ধর্ষণের চেষ্টাকালে পুরুষের বিশেষ অঙ্গ কেটে দিলেন নারী ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন  সাপ্তাহিক নিরপেক্ষ অরুণিমা  পত্রিকার সম্পাদক ও প্রকাশক মোহাম্মদ মোস্তাফিজ আমিন কালের বিবর্তনে হারিয়ে যাচ্ছে কটিয়াদীর শহীদ জিয়ার স্মৃতিবিজড়িত খাল স্বাস্থ্য সেবা জনগণের দোরগোড়ায় পৌছে দিতে কাজ করছে সরকার- স্বাস্থ্যমন্ত্রী বায়তুল মোকাররমের পাশ থেকে কাটা হাত-পা উদ্ধার পাবনায় দাদিকে হত্যার পর নাতনিকে ধর্ষণ,নাতনির বিবস্ত্র লাশ মিলল ক্ষেতে চুরি করা গরু দিয়ে ইফতার মাহফিল মাদক ছিনতাই ও চাঁদাবাজি নিয়ন্ত্রণে সরকারের অবস্থান জিরো টলারেন্স – শরীফুল আলম মাদক ছিনতাই চাঁদাবাজী নিয়ন্ত্রণে সরকারের অবস্থান জিরো টলারেন্স -ভৈরবে শিল্প বাণিজ্য এবং পাট ও বস্ত্র প্রতিমন্ত্রী মো: শরীফুল আলম, এমপি নরসিংদীতে কিশোরীকে ধর্ষণের পর হত্যা: মেম্বারসহ আটক ৩, পলাতক নূরা

কিংবদন্তি নায়িকা সুচিত্রা সেনের ১১তম মৃত্যুবার্ষিকী আজ

Reporter Name / ৫১ Time View
Update Time : শনিবার, ১৭ জানুয়ারী, ২০২৬

অরুণিমা  ডেস্ক:

বাংলা চলচ্চিত্রের কিংবদন্তি নায়িকা সুচিত্রা সেনের ১১তম মৃত্যুবার্ষিকী আজ। ২০১৪ সালের ১৭ জানুয়ারি কলকাতার বেলভিউ হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।

১৯৫২ সালে ‘শেষ কথা’ ছবিতে নায়িকার ভূমিকায় প্রথম অভিনয় করেন সুচিত্রা সেন। এরপর আর পেছনে ফিরে তাকাতে হয়নি। বাংলা ও হিন্দি মিলিয়ে মোট ৬৩টি সিনেমায় অভিনয় করেছেন তিনি।

মহানায়ক উত্তম কুমারের সঙ্গে তাঁর জুটি বাংলা চলচ্চিত্রে এক অনন্য অধ্যায় সৃষ্টি করে। ‘হারানো সুর’, ‘সপ্তপদী’, ‘সাত নম্বর বাড়ি’, ‘চাওয়া পাওয়া’সহ অসংখ্য কালজয়ী ছবিতে অভিনয় করে দর্শকের হৃদয়ে জায়গা করে নিয়েছিলেন সুচিত্রা সেন।

হিন্দি চলচ্চিত্রেও তিনি রেখেছেন অমলিন ছাপ। ‘আন্ধি’ ছবিতে তাঁর অভিনয় আজও দর্শকের মনে গেঁথে আছে।

আজ তাঁর মৃত্যুবার্ষিকীতে ভক্তরা স্মরণ করছেন এই মহানায়িকাকে, যিনি বাংলা চলচ্চিত্রকে বিশ্ব দরবারে পৌঁছে দিয়েছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/