• রবিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:২৮ পূর্বাহ্ন
  • [gtranslate]
শিরোনাম:
কিশোরগঞ্জ-২ আসনের নবনির্বাচিত এমপির প্রতিদ্বন্দ্বীর বাড়িতে শুভেচ্ছা সফর বিশ্বের বহু দেশেই রাজনৈতিক পরিবার আছে, কিন্তু পিতা রাষ্ট্রপতি ও মাতা প্রধানমন্ত্রী—এই দ্বৈত বৈশিষ্ট্য সত্যিই বিরল। তারেক রহমান প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলে বিশ্ব ইতিহাসেও তিনিই প্রথম প্রধানমন্ত্রী হবেন, যার পিতা রাষ্ট্রপতি এবং মাতা প্রধানমন্ত্রী ছিলেন। পহেলা ফাল্গুন, ভালোবাসার দিন  ২৫ বছর পর কিশোরগঞ্জ-২ আসনটি পুনরুদ্ধার করে বিজয়ী হলেন বিএনপি প্রার্থী লাখো ভোটে হারলেন তাহেরী রায়পুরায় ৩০ বছরের নৌকার ঘাঁটি এবার ধানের শীষের বিএনপির নিরঙ্কুশ জয়, ৩৫ বছর পর পুরুষ প্রধানমন্ত্রী পাচ্ছে বাংলদেশ বেসরকারিভাবে নির্বাচিত হাসনাত আবদুল্লাহ বিয়ের সাজে ভোটকেন্দ্রে বর বললেন, আগে ভোট পরে বিয়ে! কটিয়াদীতে ১৭ বছর পর ভোট দিলেন শতবর্ষী বৃদ্ধ

কিশোরগঞ্জ-২ আসনের নবনির্বাচিত এমপির প্রতিদ্বন্দ্বীর বাড়িতে শুভেচ্ছা সফর

Reporter Name / ১৬ Time View
Update Time : শনিবার, ১৪ ফেব্রুয়ারী, ২০২৬

 

নিজস্ব প্রতিবেদক
কিশোরগঞ্জ-২ (কটিয়াদী-পাকুন্দিয়া) আসনের নবনির্বাচিত এমপি মোঃ জালাল উদ্দীন নির্বাচনে তার প্রধান প্রতিদ্বন্দীর বাড়িতে শুভেচ্ছা সফর করেছেন। তার এই সফর রাজনৈতিক সৌহার্দ্যের এক অনন্য দৃষ্টান্ত স্থাপিত হয়েছে।
বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী মাওলানা শফিকুল ইসলাম মোড়লের বাড়িতে শুক্রবার রাত সাড়ে ১০টার দিকে সৌজন্য সাক্ষাতে যান বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) থেকে নির্বাচিত সংসদ সদস্য অ্যাডভোকেট জালাল উদ্দীন।
কটিয়াদী-পাকুন্দিয়া নিয়ে গঠিত কিশোরগঞ্জ-২ আসনে এ সৌজন্য সাক্ষাৎ রাজনৈতিক সৌহার্দ্যের এক অনন্য দৃষ্টান্ত হিসেবে বিবেচিত হচ্ছে।
সাক্ষাৎকালে তিনি মাওলানা শফিকুল ইসলাম মোড়লের খোঁজখবর নেন এবং পারস্পরিক কুশল বিনিময় করেন। এ সময় পরাজিত প্রার্থী নির্বাচিত এমপিকে ফুলের মালা পরিয়ে শুভেচ্ছা জানান। পুরো পরিবেশ ছিল অত্যন্ত সৌহার্দ্যপূর্ণ ও আন্তরিক।
উভয় নেতা কটিয়াদী ও পাকুন্দিয়ার সার্বিক উন্নয়নে একসঙ্গে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন। তারা বলেন, রাজনৈতিক মতপার্থক্য থাকলেও এলাকার উন্নয়ন ও জনগণের কল্যাণে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।
এ ঘটনা এলাকায় ইতিবাচক বার্তা ছড়িয়ে দিয়েছে এবং সাধারণ মানুষের মধ্যে প্রশংসিত হয়েছে।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/