মোস্তাফিজ আমিন॥
আজ শনিবার কিশোরগঞ্জের ভৈরবে ডক্টর’স এসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব) এবং এগ্রিকালচারিস্টস এসোসিয়েশন অব বাংলাদেশ (এ্যাব) এর আয়োজনে সাবেক প্রধানমন্ত্রী ও দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আত্মার মাগফেরাত কামনায় দিনব্যাপী বিনামুল্যে চিকিৎসাসেবাসহ ঔষধ বিতরণ করা হয়েছে।
নাক কান গলা বিশেষায়িত হসপিটাল (সাহিক) এর সহযোগিতায় বিভিন্ন রোগের ২০জন বিশেষজ্ঞ চিকিৎসক পালাক্রমে নাক কান গলা, চক্ষু, গাইনি, মেডিসিন, দন্ত, লিভার, ডায়াবেটিক, শিশু রোগ বিষয়ে চিকিৎসা প্রদান করেন।
কমলপুর হাজী জহির উদ্দিন স্কুল এন্ড কলেজে অনুষ্ঠিত ওই ফ্রি চিকিৎসাসেবা ক্যাম্পে সকাল ৮টা থেকে বিকাল ৫টা পর্যন্ত প্রায় দুই হাজারেরও বেশী রোগীকে চিকিৎসাসেবাসহ ঔষধ দেওয়া হয় বলে জানান আয়োজকরা।
মানবতার কল্যাণে এমন উদ্যোগ কিশোরগঞ্জ জেলার অন্যান্য উপজেলাসহ দেশের বিভিন্ন এলাকায় বাস্তবায়ণ করা হবে বলেও জানান তারা।
ফ্রি চিকিৎসাসেবা শুরুর আগে এক উদ্বোধনী সভা অনুষ্ঠিত হয়। কিশোরগঞ্জ জেলা রেড ক্রিসেন্ট সোসাইটির সহ-সভাপতি ডা: আতিকুল সারোয়ার’র সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ ভেটেরিনারি এসোসিয়েশনের আহ্বায়ক কৃষিবিদ ডা: সফিউল আহাদ সরদার স্বপন।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সহকারি প্রক্টর ও ড্যাব কেন্দ্রীয় কমিটির সদস্য ডা: মো:এরশাদ আহসান সোহেল, এ্যাবের ঢাকা জেলা উত্তরের নির্বাচন পরিচালনা কমিটির সদস্য কৃষিবিদ ডা: শাহাদাত হোসেন পারভেজ ও কিশোরগঞ্জ জেলা শাখার প্রধান পৃষ্ঠপোষক কৃষিবিদ ডা: শামীম আহমেদ।
সভায় অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন ডায়াবেটিক ও হরমুন বিশেষজ্ঞ সহযোগী অধ্যাপক ডা: মো. রাজিব মিয়া, সহযোগী অধ্যাপক ডা: মো: মাহফুজুর রহমান, ডা: মো. নজরুল ইসলাম, ডা; সাদিয়া সুলতানা, ডা: দেলোয়ার হোসেন, ডা: মাহফুজুল ইসলাম সৌরভ, ডা: মো. রঞ্জন পাল প্রমুখ।
https://slotbet.online/