• বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:৪৩ পূর্বাহ্ন
  • [gtranslate]
শিরোনাম:
বিএনপি ক্ষমতায় আসায় ১৭ বছর পর জুতা পরলেন সুরুজ পাঠান সুষ্ঠু নির্বাচন  উপহার দেওয়ায় বেলাবো প্রেসক্লাবের পক্ষ হতে প্রশাসনকে অভিনন্দন  প্রথম দিনের অফিস, বাণিজ্য মন্ত্রণালয়ে। মাননীয় প্রতিমন্ত্রী, *জনাব মো: শরীফুল আলম।* নিরন্তর শুভ কামনা আপনার জন্য।(অরুণিমা পরিবার) চাঁদপুরে বিদ্যুৎপৃষ্ট হয়ে মা-ছেলের মৃত্যু কক্সবাজারের সৈকতে ভেসে এলো তরুণ-তরুণীর মরদেহ শিল্প,বাণিজ্য, পাট ও বস্ত্র মন্ত্রনালয়ের প্রতিমন্ত্রী দায়িত্ব পেয়েছেন জননেতা মোঃ শরীফুল আলম। রণাঙ্গনের বীর মুক্তিযোদ্ধা সংসদ সদস্য নরসিংদী -৪ মনোহরদী- বেলাবো ও গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় মন্ত্রী সরদার সাখাওয়াত হোসেন বকুল, স্বাস্থ্য ও পরিবার কল্যান মন্ত্রনালয়। জুপিটার ইংলিশ মিডিয়াম এন্ড মডার্ণ স্কুলের বার্ষিক ক্রীড়া ও বাউল সন্ধা অনুষ্ঠিত কিশোরগঞ্জ-২ আসনের নবনির্বাচিত এমপির প্রতিদ্বন্দ্বীর বাড়িতে শুভেচ্ছা সফর বিশ্বের বহু দেশেই রাজনৈতিক পরিবার আছে, কিন্তু পিতা রাষ্ট্রপতি ও মাতা প্রধানমন্ত্রী—এই দ্বৈত বৈশিষ্ট্য সত্যিই বিরল। তারেক রহমান প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলে বিশ্ব ইতিহাসেও তিনিই প্রথম প্রধানমন্ত্রী হবেন, যার পিতা রাষ্ট্রপতি এবং মাতা প্রধানমন্ত্রী ছিলেন।

চাঁদপুরে বিদ্যুৎপৃষ্ট হয়ে মা-ছেলের মৃত্যু

Reporter Name / ১৫ Time View
Update Time : বুধবার, ১৮ ফেব্রুয়ারী, ২০২৬

সংবাদদাতা :

চাঁদপুরের মতলব দক্ষিণে পানির পাম্পে বিদ্যুৎ সংযোগ দিতে গিয়ে বিদ্যুৎপৃষ্ট হয়ে মা-ছেলের একসঙ্গে  মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) রাত ১০টার দিকে উপজেলার মতলব পৌরসভার দক্ষিণ নলুয়া গ্রামের খাঁন বাড়িতে এই ঘটনা ঘটে।

নিহত দুজন হলেন ওই এলাকার সাবেক সেনা সদস্য  শাহাদাত হোসেন খাঁনের স্ত্রী বৃদ্ধা রিনা বেগম (৫৫) ও তার ছেলে এনামুল হক রাসেল খান (৩৩)।

বিষয়টি নিশ্চিত করেছেন মতলব দক্ষিণ থানার ওসি মো.হাফিজুর রহমান মানিক।

স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার রাতে বাড়ির সামনের পুকুর থেকে পানি তুলে পাশের নতুন একটি জায়গায় ফেলা বালুতে পানি দেওয়ার জন্য বৈদ্যুতিক পাম্প মেশিন বসানো হয়। বিদ্যুৎ এর মূল লাইন থেকে পানি উঠানোর পাম্পে বিদ্যুৎ সংযোগ দেওয়ার সময় প্রথমে ছেলে রাসেল বিদ্যুৎপৃষ্ট হন। এ সময় পাশে থাকা মা রিনা বেগম ছেলেকে বাঁচাতে এগিয়ে গেলে তিনিও বিদ্যুৎপৃষ্ট হন। এতে পাম্প মেশিনটিও পুড়ে যায়। ঘটনাস্থলেই মা ও ছেলের মৃত্যু হয়। রিনা বেগমের চার সন্তান ও ছেলে রাসেল খাঁনের ২ সন্তান ও স্ত্রী রয়েছে। রাসেল খাঁন চাঁদপুর সদরে একটি দোকানে চাকরি করত।

কান্নাজড়িত কণ্ঠে নিকট আত্মীয় তানজিনা নাহার বলেন, রিনা বেগমের বাবার বাড়ি চাঁদপুর বাবুরহাটে। রিনা বেগমের ভাই মো. সাঈদ মিয়াজী তিন মাস আগে মারা গেছেন। এর এক বছর আগে দুই ভাই নান্নু মিয়াজী ও সাঈদ মিয়াজীর স্ত্রীও মারা যান। আর এখন রিনা বেগম ও ওনার ছেলে রাসেল খান মারা গেলেন।

মতলব দক্ষিণ  থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. হাফিজুর রহমান মানিক  বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/