• শনিবার, ০৪ এপ্রিল ২০২৬, ০২:০১ পূর্বাহ্ন
  • [gtranslate]
শিরোনাম:
দেশে জালানি তেলের সংকট নেই॥ মানুষের অতি চাহিদা কৃত্রিম সংকট তৈরি করছে -বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী শরীফুল আলম দেশে জালানি তেলের সংকট নেই॥ মানুষের অতি চাহিদা কৃত্রিম সংকট তৈরি করছে -বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী শরীফুল আলম জ্বালানি সংকট মোকাবেলায় সরকারের সিদ্ধান্ত সমুহ.. ১. সরকারি – বেসরকারি অফিস চলবে ৯টা থেকে ৪ টা পর্যন্ত। ২. ব্যাংক চলবে ৯-৩ টা পর্যন্ত। ৩. সন্ধ্যা ৬ টার মধ্যে বন্ধ করতে হবে সব মার্কেট। ৪. বিয়ে বাড়ি সহ সব জায়গায় নিষিদ্ধ সবধরণের আলোকসজ্জা। ৫. আগামি ৩ মাস সরকারি অর্থায়নে সব ধরণের সরকারি সফর বন্ধ। ৬. তিন মাস সরকার কোন ধরনের যানবাহন ও কম্পিউটার কিনবেনা। ৭. জ্বালানি মোকাবিলায় কাজাখস্তান থেকে তেল কিনবে সরকার। ৮. শিক্ষা প্রতিষ্ঠানের বিষয়ে সিদ্ধান্ত রবিবার। সাংবাদিকদের হাতকড়া পরিয়ে থানায় পাঠানো এসিল্যান্ডকে প্রত্যাহার নরসিংদীর রায়পুরায় কৃষককে আটকের প্রতিবাদে মহাসড়ক অবরোধ জিলাপির সেই ভাইরাল তাইজুল পাচ্ছেন নতুন ঘর কিশোরীকে পতিতালয়ে বিক্রির অভিযোগে নারী পাচারকারী গ্রেপ্তার প্রতিমন্ত্রীর নির্দেশে জুয়া ও মাদকের বিরুদ্ধে প্রতিবাদ করায় বিএনপি নেতাকে প্রাণনাশের হুমকি কটিয়াদীতে বালু উত্তোলন ও পেট্রোল মজুদের দায়ে ভ্রাম্যমান আদালতের জরিমানা ভৈরবে ইমান খান হত্যা মামলায় পুরুষশূন্য প্রতিপক্ষের অর্ধশতাধিক বাড়িঘর ভাঙচুর ও লুটপাটের অভিযোগ

দেশে জালানি তেলের সংকট নেই॥ মানুষের অতি চাহিদা কৃত্রিম সংকট তৈরি করছে -বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী শরীফুল আলম

Reporter Name / ২ Time View
Update Time : শুক্রবার, ৩ এপ্রিল, ২০২৬

  1. মোস্তাফিজ আমিন ভৈরব :
    দেশে বর্তমানে জ্বালানি তেলের সংকট নেই বলে জানিয়েছেন পাট ও বস্ত্র প্রতিমন্ত্রী মো: শরীফুল আলম। তিনি বলেছেন, ৩ মাসের পর্যাপ্ত মওজুদ আছে। তা ছাড়া ইরানের অনুমতি সাপেক্ষে হরমুজ প্রনালী দিয়েও তেল আসছে। দেশের তেলের জন্য হাহাকার এক শ্রেণির মানুষের অতি চাহিদার কারণে তৈরি হয়ে।ে

এ সময় তিনি গণমাধ্যমকর্মীদের উদ্দেশ্য করে বলেন, আপনারা চলতি মাসের তেলের বিক্রির সাথে গত বছরের একই সময়ের বিক্রির তুলনামূলক হিসাব পাম্পগুলি থেকে নিয়ে দেখলেই এর সত্যতা পেয়ে যাবেন।

গণমাধ্যমকর্মীদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, সরকার পাট ও পাটজাত পণ্যের উন্নয়নে একটি প্রকল্প গ্রহণ করে কাজ করছেন। বন্ধ পাটকলগুলি চালু অথবা সেগুলিকে বস্ত্র বা অন্য শিল্পে রূপান্তরের প্রক্রিয়া নিয়েও পরিকল্পনা নিয়ে আগাচ্ছে। তিনি এ সময় এ প্রসঙ্গে বলেন, মশকিল হলো আমাদের পাটকলগুলিন বেশীর ভাগই ৬০/৭০ বছর আগের পুরনো। তাই সেগুলি প্রতিস্থাপনের চেষ্টা চলছে। এ ক্ষেত্রে সরকারের পাশাপাশি বেসরকারি উদ্যোক্তাদের অগ্রাধিকার দেওয়ার কথা ভাবছে সরকার।

অপর এক প্রশ্নের জবাবে তিনি বলেন, হামের বিস্তাররোধে সরকার ইতোমধ্যে টিকা আমদানী করছে। আগামী রবিবার থেকে দেশব্যাপী শিশুদের হামের টিকা প্রদানের কর্মসূচী গ্রহণ করা হয়েছে। আশা করি দেশব্যাপী মহামারি আকার ধারনের আগেই নিয়ন্ত্রণ করা যাবে।

আজ শুক্রবার দুপুরে কিশোরগঞ্জের কুলিয়ারচরে কৃষকদের মাঝে বিনামূল্যে ধান ও পাটবীজ এবং সার বিতরণ কর্মসূচীর উদ্বোধনকালে এইসব কথা বলেন তিনি। উপজেলা কৃষি ও উপজেলা প্রশাসনের আয়োজনে ওই কর্মসূচীর আওতায় ৩ হাজার ৭শ দুইজন কৃষকের মাঝে ৫ কেজি করে আউশ ধানের বীজ, ১০ কেজি করে এমওপি এবং ডিএপি সার এবং ১ কেজি করে উন্নতজাতের পাটবীজ বিতরণ করা হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা ইয়াছিন খন্দকারের সভাপতিত্বে উপজেলা পরিষদ সম্মেলনকক্ষে আয়োজিত অনুষ্ঠানে এ সময় স্বাগত বক্তব্য রাখেন কৃষি কর্মকর্তা ফরিদা বেগম। এ ছাড়াও উপজেলা ও পৌর বিএনপির সভাপতি সম্পাদকদ্বয় বক্তব্য রাখেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/