• শুক্রবার, ২৭ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:১৪ পূর্বাহ্ন
  • [gtranslate]
শিরোনাম:
নরসিংদীতে কিশোরীকে ধর্ষণের পর হত্যা: মেম্বারসহ আটক ৩, পলাতক নূরা বিয়ের একগুচ্ছ ছবি ভাইরাল  বিজয়-রাশমিকার বেলাবো প্রেসক্লাবের সাবেক সভাপতি,সাপ্তাহিক নিরপেক্ষ অরুণিমার সহযোগী সম্পাদক ও দৈনিক সমকালের বেলাবো উপজেলা প্রতিনিধি শেখ আব্দুল জলিলকে হৃদরোগ ইনস্টিটিউটে ভর্তি অবস্থায় শারীরিক অবস্থার অবনতি ঘটায় আজ তাকে CCU তে স্থানান্তর করা হয়েছে। তার সুস্থতা কামনায় সকলের কাছে দোয়ার দরখাস্ত রইল। বেলাবো প্রেসক্লাবের সাবেক সভাপতি,সাপ্তাহিক নিরপেক্ষ অরুণিমার সহযোগী সম্পাদক ও দৈনিক সমকালের বেলাবো উপজেলা প্রতিনিধি শেখ আব্দুল জলিল CCU তে স্থানান্তর করা হয়েছে। তার সুস্থতা কামনায় সকলের কাছে দোয়া কামনা বেলাবো প্রেসক্লাবের সাবেক সভাপতি,সাপ্তাহিক নিরপেক্ষ অরুণিমার সহযোগী সম্পাদক ও দৈনিক সমকালের বেলাবো উপজেলা প্রতিনিধি শেখ আব্দুল জলিল CCU তে স্থানান্তর করা হয়েছে। তার সুস্থতা কামনায় সকলের কাছে দোয়ার দরখাস্ত রইল। ৯ বিশিষ্ট ব্যক্তি ও এক ব্যান্ডকে একুশে পদক তুলে দিলেন প্রধানমন্ত্রী বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ শেখের ৯০তম জন্মবার্ষিকী আজ পাকিস্তানে ৭০ বছরের বৃদ্ধকে বিয়ে করলেন ২২ বছরের তরুণী! বইছে তুমুল আলোচনার ঝড় দেবরের আত্মহত্যার একদিন পর ফাঁস নিলেন ভাবীও কিশোরগঞ্জে লিখিত পরীক্ষায় প্রক্সি দিয়ে পাস, ভাইবা দিতে এসে ৯ পরীক্ষার্থী আটক

নরসিংদীতে কিশোরীকে ধর্ষণের পর হত্যা: মেম্বারসহ আটক ৩, পলাতক নূরা

Reporter Name / ২৪ Time View
Update Time : বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী, ২০২৬

সংবাদদাতা  : নরসিংদীর মাধবদীতে কিশোরী আমেনা বেগম (১৫)কে ধর্ষণের পর হত্যার ঘটনায় শালিস করা সাবেক মেম্বার আব্দুল্লাহসহ তিনজনকে আটক করেছে পুলিশ। এ ঘটনায় প্রধান আসামি নূরা এখনও পলাতক রয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বরিশালের স্থায়ী বাসিন্দা আমেনা বেগম মাধবদীর হোসেন বাজার বিলপাড় এলাকায় বাবা-মায়ের সঙ্গে ভাড়া বাসায় বসবাস করতেন। পরিবারের অভিযোগ, প্রায় ১৫ দিন আগে ছয় যুবক তাকে ধর্ষণ করে। বিষয়টি স্থানীয় সাবেক মেম্বার আব্দুল্লাহর কাছে শালিসে দেওয়া হলে তিনি মীমাংসার আশ্বাস দেন। কিন্তু গত ১৫ দিনেও সঠিক বিচার করা হয়নি, অভিযোগ আছে মেম্বার আসামিদের থেকে টাকা নিয়ে বিষয়টি ধামাচাপা দিতে চেয়েছিল।

এরই মধ্যে গতকাল রাতে বাবার সামনে থেকে কিশোরী আমেনাকে তুলে নেওয়ার অভিযোগ ওঠে। রাতে পরিবারের খোঁজাখুঁজির পর সকালে একটি সরিষা ক্ষেত থেকে তার লাশ উদ্ধার করা হয়।

এ বিষয়ে মাধবদী থানার ওসি কামাল হোসেন বলেন, “আমরা বিকালে লিখিত অভিযোগ পাওয়ার পরই অভিযান চালাই। এরপর শালিস করা মেম্বার আব্দুল্লাহ, তার ছেলে ইমরান এবং ধর্ষণের অভিযোগে অভিযুক্ত এবাদ উল্লাহকে গ্রেপ্তার করতে সক্ষম হই।”

পুলিশ জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে মেম্বার আব্দুল্লাহ স্বীকার করেছেন যে তিনি ধর্ষণের অভিযোগে অভিযুক্ত এবাদ উল্লাহর কাছ থেকে দুই হাজার টাকা নিয়ে ঘটনাটি ধামাচাপা দেওয়ার চেষ্টা করেছিলেন।

এ ঘটনায় প্রধান আসামি নূরাকে গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছে পুলিশ। স্থানীয়রা এই নৃশংস ঘটনার সুষ্ঠু তদন্ত ও জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়ে রাতে প্রতিবাদ মিছিল করেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/