• মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ০২:১৫ অপরাহ্ন
  • [gtranslate]
শিরোনাম:
জয়পুরহাটে ধর্ষণের চেষ্টাকালে পুরুষের বিশেষ অঙ্গ কেটে দিলেন নারী ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন  সাপ্তাহিক নিরপেক্ষ অরুণিমা  পত্রিকার সম্পাদক ও প্রকাশক মোহাম্মদ মোস্তাফিজ আমিন কালের বিবর্তনে হারিয়ে যাচ্ছে কটিয়াদীর শহীদ জিয়ার স্মৃতিবিজড়িত খাল স্বাস্থ্য সেবা জনগণের দোরগোড়ায় পৌছে দিতে কাজ করছে সরকার- স্বাস্থ্যমন্ত্রী বায়তুল মোকাররমের পাশ থেকে কাটা হাত-পা উদ্ধার পাবনায় দাদিকে হত্যার পর নাতনিকে ধর্ষণ,নাতনির বিবস্ত্র লাশ মিলল ক্ষেতে চুরি করা গরু দিয়ে ইফতার মাহফিল মাদক ছিনতাই ও চাঁদাবাজি নিয়ন্ত্রণে সরকারের অবস্থান জিরো টলারেন্স – শরীফুল আলম মাদক ছিনতাই চাঁদাবাজী নিয়ন্ত্রণে সরকারের অবস্থান জিরো টলারেন্স -ভৈরবে শিল্প বাণিজ্য এবং পাট ও বস্ত্র প্রতিমন্ত্রী মো: শরীফুল আলম, এমপি নরসিংদীতে কিশোরীকে ধর্ষণের পর হত্যা: মেম্বারসহ আটক ৩, পলাতক নূরা

বেলাবো প্রেসক্লাবে বেগম জিয়ার জন্য দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত

Reporter Name / ১৮৪ Time View
Update Time : শুক্রবার, ২ জানুয়ারী, ২০২৬

বেলাবো প্রতিনিধি :

নরসিংদীর বেলাবো প্রেসক্লাবে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন মরহুম বেগম খালেদা জিয়ার আত্মার মাগফেরাত এবং অসুস্থ সাংবাদিকদের দ্রুত সুস্থতা কামনায় দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। দুই জানোয়ারী শুক্রবার বাদ মাগরিব প্রেসক্লাব কার্যালয়ে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বেলাবো উপজেলা বিএনপির আহ্বায়ক ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আহসান হাবিব বিপ্লব। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বেলাবো থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম আমান উল্লাহ এবং বেলাবো উপজেলা বিএনপির সাবেক সভাপতি অ্যাডভোকেট অলিউর রহমান কাউসার।

দোয়া মাহফিলে আরও উপস্থিত ছিলেন বেলাবো থানার তদন্ত কর্মকর্তা নাসির উদ্দিন, উপজেলা যুবদলের আহ্বায়ক আক্তারুজ্জামান,বেলাবো বাজার ব্যাবসায়ী কমেটির সভাপতি জয়নাল আবেদীন ভুইয়া, বেলাবো প্রেসক্লাবের সভাপতি মোশারফ হোসেন নিলুসহ প্রেসক্লাবের অন্যান্য সদস্যবৃন্দ এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বেলাবো প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আমিনুল হক।

সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার দেশ ও জাতির প্রতি অবদানের কথা স্মরণ করেন এবং তাঁর বিদেহী আত্মার শান্তি কামনা করেন। পাশাপাশি, অসুস্থ সাংবাদিকদের সুস্বাস্থ্য কামনায় বিশেষ মোনাজাত পরিচালনা করা হয়। মোনাজাত শেষে উপস্থিত সকলের মাঝে তবারক বিতরণ করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/