মোস্তাফিজ আমিন, ভৈরব॥
পাট ও বস্ত্র প্রতিমন্ত্রী মো: শরীফুল আলম এমপি বলেছেন-প্রান্তিক জনগোষ্ঠীর উন্নয়ন ছাড়া দেশের সার্বিক উন্নয়ন সম্ভব নয়। তাই সরকার দেশব্যাপী ফ্যামেলি কার্ড, কৃষক কার্ডসহ ১০ হাজার টাকা সুদসহ কৃষিলোন মওকুফ, ইমাম-মুয়াজ্জিন, খাদেম, পুরোহিত, সেবায়েতদের মাসিক ভাতা প্রদান ও নারীদের জন্য অল্পসুদে লোনে ব্যবস্থা চালু করেছেন।
এ ছাড়াও কৃষি ও মৎস্য সম্পদের উন্নয়নে বিভিন্ন লোন, খালকাটা কর্মসূচী, বৃক্ষরোপন-ইত্যাদি প্রকল্প গ্রহণ করা হয়েছে।
তাই অতীতে কি হয়েছে। সেটি না ভেবে দল-মত, ধর্ম-বর্ণ সবাই মিলে ঐক্যবদ্ধ হয়ে দেশের উন্নয়নে অংশ নিতে হবে, সরকারকে সহযোগিতা করতে হবে। বিশেষ করে সরকারি কর্মকর্তা-কর্মচারিদের এ ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করতে হবে। কারণ আপনারা, আমরা দেশের জনগণের সেবায় দায়িত্ব প্রাপ্ত হয়েছি। আমাদের প্রজাতন্ত্রের কর্মী হিসেবে জনগণের কাছে জবাবদিহি করতে হবে।
তিনি আজ দুপুরে কিশোরগঞ্জের ভৈরবে সরকারি চাকুরিজীবি এসোসিয়েশনের ঈদপুনর্মিলনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
সংগঠনের সভাপতি, জাতীয় রাজস্ব বোর্ডের কর অঞ্চল-১০, যশোরের কর কমিশনার মো: মাসুদ রানার সভাপতিত্বে অনুষ্ঠিত ওই অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ সুপ্রিমকোর্টের মাননীয় বিচারপতি মো: জাহাঙ্গীর হোসেন বাদল, সিনিয়র জেলা ও দায়রা জজ মো: হেলাল উদ্দিন প্রমুখ।
মাহিনুর রহমানের সঞ্চলনায় অনুষ্ঠিত আলোচনা সভায় স্বাগত বক্তব্য রাখেন সংগঠনের সাধারণ সম্পাদক, অর্থ মন্ত্রণালয়ের সিনিয়র সহকারি সচিব মো: শফিউল্লাহ তপন।
এ ছাড়াও বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সভাপতি মো: রফিকুল ইসলাম, পৌর বিএনপির সভাপতি হাজী মো. শাহিন, সাধারণ সম্পাদক ভিপি মুজিবুর রহমান, অতিরিক্ত ডিআইজি আপেল মাহমুদ, স্বাস্থ্য বিভাগের তত্ত্বাবধায়ক প্রকৌশলী মো: শফিকুর রহমান, হৃদরোগ বিশেষজ্ঞ প্রফেসর ডা: মোখলেছুর রহমান প্রমুখ।
আলোচনা শেষে সরকারের বিভিন্ন বিভাগ দপ্তরে পদোন্নতিপ্রাপ্ত ও এলপিআর-এ যাওয়া কর্মকর্তা ও কর্মচারিদের হাতে সম্মাননা ক্রেস্ট তুলেন প্রধান অতিথিসহ অন্যান্য অতিথিরা।
https://slotbet.online/