• বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৬:৩২ পূর্বাহ্ন
  • [gtranslate]
শিরোনাম:
ভৈরবে মাল বোঝাই ট্রাকের চাকায় পৃষ্ট হয়ে একজন নিহত দেশের মানুষ নোংরা রাজনীতি আর দেখতে চায়না” কটিয়াদীর নির্বাচনী জনসভায় ডা. শফিকুর রহমান পবিত্র শবে বরাত আজ ভৈরবে কলেজ শিক্ষার্থী আবু সুফিয়ান হত্যা মামলার প্রধান আসামী সহযোগীসহ গ্রেপ্তার ভৈরবে কলেজ শিক্ষার্থী আবু সুফিয়ান হত্যা মামলার প্রধান আসামী সহযোগীসহ গ্রেপ্তার বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির কটিয়াদীতে আসছেন ৩ ফেব্রুয়ারী বেলাবোরের সাবেক ছাত্রলীগ নেতা পোল্ট্রি খামারি আজিম হ/ত্যা/র দুই কর্মচারীকে গ্রে*ফ*তা*র করেছে ডিবি পুলিশ।মুরগী বিক্রির টাকা আ*ত্ম*সাৎ করতেই হ/ত্যা করা হতে পারে বৌদ্ধদের অন্যতম ধর্মীয় উৎসব শুভ মাঘী পূর্ণিমা আজ কটিয়াদীতে পারিবারিক বিরোধে বিএনপির সাবেক সভাপতি টেটাবিদ্ধ হয়ে মৃত্যু আমাকে ভোট দিন, বিজয়ী হলে সবার বিয়ের ব্যবস্থা করব’

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির কটিয়াদীতে আসছেন ৩ ফেব্রুয়ারী

Reporter Name / ৬৬ Time View
Update Time : সোমবার, ২ ফেব্রুয়ারী, ২০২৬

 

নিজস্ব প্রতিবেদক
বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান আগামী ৩ ফেব্রুয়ারি কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলা সফরে আসছেন। তার আগমনকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক প্রস্তুতি চলছে।
কটিয়াদী উপজেলা জামায়াতে ইসলামীর আমির অধ্যাপক মোজাম্মেল হক জোয়ারদার ও নায়েবে আমীর সাইদুল হক বিএসসি বিষয়টি নিশ্চিত করে জানান, ৩ ফেব্রুয়ারি সকাল ৮টায় কটিয়াদী সরকারি কলেজ মাঠে একটি ঐতিহাসিক জনসভা অনুষ্ঠিত হবে। জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।
দলীয় সূত্রে জানা গেছে, আসন্ন নির্বাচন ও সাংগঠনিক কার্যক্রমকে সামনে রেখে এই জনসভার আয়োজন করা হয়েছে। জনসভায় ডা. শফিকুর রহমান চলমান রাজনৈতিক পরিস্থিতি, দলীয় অবস্থান এবং ভবিষ্যৎ কর্মসূচি সম্পর্কে দিকনির্দেশনামূলক বক্তব্য দিতে পারেন।
কিশোরগঞ্জ-২ আসনের জামায়াতের মনোনীত সংসদ সদস্য প্রার্থী শফিকুল ইসলাম মোড়ল জানান, এই জনসভাকে কেন্দ্র করে দলীয় নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ ও প্রস্তুতি লক্ষ করা যাচ্ছে। তার মতে, জনসভাটি স্থানীয় রাজনৈতিক অঙ্গনে গুরুত্বপূর্ণ প্রভাব ফেলতে পারে।
জনসভাকে ঘিরে জামায়াতে ইসলামীর স্থানীয় ইউনিট ও অঙ্গসংগঠনগুলোর পক্ষ থেকে সাংগঠনিক প্রস্তুতি নেওয়া হয়েছে। আয়োজকেরা জানিয়েছেন, কর্মসূচিটি শান্তিপূর্ণ ও সুশৃঙ্খলভাবে সম্পন্ন করতে প্রয়োজনীয় সব ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/