• বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:৪৩ পূর্বাহ্ন
  • [gtranslate]
শিরোনাম:
বিএনপি ক্ষমতায় আসায় ১৭ বছর পর জুতা পরলেন সুরুজ পাঠান সুষ্ঠু নির্বাচন  উপহার দেওয়ায় বেলাবো প্রেসক্লাবের পক্ষ হতে প্রশাসনকে অভিনন্দন  প্রথম দিনের অফিস, বাণিজ্য মন্ত্রণালয়ে। মাননীয় প্রতিমন্ত্রী, *জনাব মো: শরীফুল আলম।* নিরন্তর শুভ কামনা আপনার জন্য।(অরুণিমা পরিবার) চাঁদপুরে বিদ্যুৎপৃষ্ট হয়ে মা-ছেলের মৃত্যু কক্সবাজারের সৈকতে ভেসে এলো তরুণ-তরুণীর মরদেহ শিল্প,বাণিজ্য, পাট ও বস্ত্র মন্ত্রনালয়ের প্রতিমন্ত্রী দায়িত্ব পেয়েছেন জননেতা মোঃ শরীফুল আলম। রণাঙ্গনের বীর মুক্তিযোদ্ধা সংসদ সদস্য নরসিংদী -৪ মনোহরদী- বেলাবো ও গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় মন্ত্রী সরদার সাখাওয়াত হোসেন বকুল, স্বাস্থ্য ও পরিবার কল্যান মন্ত্রনালয়। জুপিটার ইংলিশ মিডিয়াম এন্ড মডার্ণ স্কুলের বার্ষিক ক্রীড়া ও বাউল সন্ধা অনুষ্ঠিত কিশোরগঞ্জ-২ আসনের নবনির্বাচিত এমপির প্রতিদ্বন্দ্বীর বাড়িতে শুভেচ্ছা সফর বিশ্বের বহু দেশেই রাজনৈতিক পরিবার আছে, কিন্তু পিতা রাষ্ট্রপতি ও মাতা প্রধানমন্ত্রী—এই দ্বৈত বৈশিষ্ট্য সত্যিই বিরল। তারেক রহমান প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলে বিশ্ব ইতিহাসেও তিনিই প্রথম প্রধানমন্ত্রী হবেন, যার পিতা রাষ্ট্রপতি এবং মাতা প্রধানমন্ত্রী ছিলেন।

বিএনপি ক্ষমতায় আসায় ১৭ বছর পর জুতা পরলেন সুরুজ পাঠান

Reporter Name / ১৫ Time View
Update Time : বুধবার, ১৮ ফেব্রুয়ারী, ২০২৬

প্রতিনিধি :

২০০৮ সালের জাতীয় নির্বাচনের ভোটকেন্দ্রে বিএনপিকে নিয়ে সমালোচনা করায় মর্মাহত হয়েছিলেন বিএনপি নেতা সুরুজ পাঠান। এরপর থেকেই প্রতিজ্ঞা করেন দল ক্ষমতায় না এলে জুতা পরবেন না। সেই থেকে তিনি আর জুতা পরেননি। জুতা না পরার কারণে অনেকেরই হাসি-ঠাট্টার পাত্র হয়েছিলেন তিনি।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি ক্ষমতায় এসেছে। জুতাও পরেছেন সুরুজ পাঠান। নেত্রকোনার কলমাকান্দা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান ভূঁইয়া স্থানীয় বিএনপি নেতা-কর্মীদের নিয়ে বুধবার (১৮ ফেব্রুয়ারি) বিকেলে সুরুজ পাঠানকে জুতা পরিয়ে দেন।

জানতে চাইলে ওয়ার্ড বিএনপির নেতা সুরুজ পাঠান বলেন, ‌‘২০০৮ সালে নির্বাচনের দিন কেন্দ্র থেকে আমাকে অপমান করে তাড়িয়ে দিয়েছিল। এসময় আমার পায়ের জুতা ফেলে চলে আসতে হয়েছিল। এরপর আর কোনোদিন জুতা পরিনি। এজন্য বাড়ির লোকজন, প্রতিবেশীরা আমাকে নিয়ে অনেক হাসি-ঠাট্টা করেছে। আমি বলেছি, বিএনপির ক্ষমতায় না এলে আর জুতা পরবো না। এবার বিএনপি ভোটে জিতেছে। তাই উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান জুতা নিয়ে এসে আমাকে পরালেন। আমি খুব আনন্দিত।’

এসময় আবেগাপ্লুত হয়ে সুরুজ পাঠান বলেন, ‘এই আসনের এমপি ভূমি প্রতিমন্ত্রী ব্যারিস্টার কায়সার কামালকে নিয়ে তারেক রহমানের কাছ থেকে জুতা পরিধান করে আমি যেতে চাই।’

জানতে চাইলে উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বলেন, ‘সুরুজ পাঠান আমার এলাকার মানুষ। তিনি বিএনপির রাজনীতি করেন বলে ২০০৮ সালে থাকে কেন্দ্র থেকে বের করে অপমান করা হয়। নির্যাতন করা হয়। এসময় জুতা ফেলে পালিয়ে জীবন বাঁচানোর জন্য দৌড়ে পালান। সেদিন থেকে তিনি আর জুতা পরেননি। তাই আজ নতুন জুতা কিনে এনে স্থানীয় নেতা-কর্মীদের নিয়ে তাকে জুতা পরিয়েছি

। তিনি আরও বলেন, শুধু সুরুজ পাঠান নয়, এমন শত শত নেতা-কর্মীদের নির্যাতন করেছে পালিয়ে যাওয়া ফ্যাসিস্টরা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/