• বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ০৪:০৪ পূর্বাহ্ন
  • [gtranslate]
শিরোনাম:
ভৈরবে নিখোঁজের চারদিন পর ব্যাংক কর্মকর্তার লাশ উদ্ধার কিশোরগঞ্জ জেলা আইনজীবী সমিতির নবনির্বাচিত সভাপতি এডভোকেট মিজানুর রহমান ও সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম রতন। ঈদোৎসবকে সামনে রেখে ব্যস্ত সময় যাচ্ছে ভৈরবের পাদুকাশিল্পের শ্রমিক-মালিকদের সাপ্তাহিক নিরপেক্ষ অরুণিমা পত্রিকা অফিসের আম গাছটিতে সবুজ পাতার ফাঁকে থোকায় থোকায় ঝুলছে আমের মুকুল। মাতৃছায়া,মরজাল। ভৈরব পৌর শহরের রফিকুল ইসলাম মহিলা কলেজ রোডের বেহাল দশা: জনদুর্ভোগ চরমে, দ্রুত সংস্কারের দাবি এলাকাবাসীর কুলিয়ারচরে নিখোঁজের ২৬ দিন পর নিজ বাড়ির সেপটিক ট্যাংক থেকে ৪ মাসের শিশুর মরদেহ উদ্ধার। রহস্য উন্মোচনের চেষ্টা চালিয়ে যাচ্ছে থানা পুলিশ। ড্রাইভারের সঙ্গে পরকীয়া করেছেন ডলি সায়ন্তনী-রবি চৌধুরী জয়পুরহাটে ধর্ষণের চেষ্টাকালে পুরুষের বিশেষ অঙ্গ কেটে দিলেন নারী ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন  সাপ্তাহিক নিরপেক্ষ অরুণিমা  পত্রিকার সম্পাদক ও প্রকাশক মোহাম্মদ মোস্তাফিজ আমিন কালের বিবর্তনে হারিয়ে যাচ্ছে কটিয়াদীর শহীদ জিয়ার স্মৃতিবিজড়িত খাল

ভৈরবে নিখোঁজের চারদিন পর ব্যাংক কর্মকর্তার লাশ উদ্ধার

Reporter Name / ১০৭ Time View
Update Time : বুধবার, ৪ মার্চ, ২০২৬

 

মোস্তাফিজ আমিন, ভৈরব।
কিশোরগঞ্জের ভৈরবে নিখোঁজের চারদিন পর এক ব্যাংক কর্মকর্তার লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহত মো. আলমগীর হোসেন জনতা ব্যাংক লিমিটেড–এর ভৈরব শাখার কর্মকর্তা ছিলেন।
পরিবার সূত্রে জানা গেছে, আলমগীর হোসেনের বাড়ি হবিগঞ্জ জেলার শায়েস্তাগঞ্জ উপজেলার নুরপুর লম্বাহাটি গ্রামে। প্রায় পাঁচ বছর আগে তিনি ভৈরব উপজেলার কালিকাপ্রসাদ ইউনিয়নের আদর্শপাড়া গ্রামের জহির উদ্দিনের মেয়ে তাছলিমা আক্তারকে বিয়ে করেন। তাদের একটি কন্যাসন্তান রয়েছে।
তারা উপজেলার কালিকাপ্রসাদ ইউনিয়নের কালিকাপ্রসাদ বাসস্ট্যান্ড এলাকার একটি ভাড়া বাসায় বসবাস করতেন। তাছলিমা আক্তার ভৈরবের একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক হিসেবে কর্মরত আছেন।
গত রোববার সকাল সাড়ে ৮টার দিকে আলমগীর হোসেন অফিসে যাওয়ার কথা বলে বাসা থেকে বের হন। এরপর থেকে তার কোনো সন্ধান পাওয়া যায়নি। তার ব্যবহৃত মোবাইল ফোনও বন্ধ পাওয়া যায়। বিষয়টি নিয়ে পরিবার গভীর উদ্বেগ প্রকাশ করে এবং খোঁজাখুঁজি শুরু করেন পরিবারের লোকজন।
আজ বুধবার বিকেল আনুমানিক সাড়ে পাঁচটার দিকে কালিকাপ্রসাদ রেললাইনের পাশে স্থানীয় লোকজন একটি লাশ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয়। খবর পেয়ে ভৈরব থানা পুলিশ রাতে ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে।
পুলিশ জানিয়েছে, উদ্ধার হওয়া লাশটি আলমগীর হোসেনের বলে প্রাথমিকভাবে শনাক্ত করা হয়েছে। মৃত্যুর সঠিক কারণ নির্ধারণে ময়নাতদন্তের প্রস্তুতি নেওয়া হচ্ছে।
এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। ঘটনার রহস্য উদ্ঘাটনে পুলিশ তদন্ত শুরু করেছে।

ভৈরব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আতাউর রহমান আকন্দ জানান, মরদেহটি ৪ দিন আগের হওয়া পঁচে দুর্গন্ধ হয়েগেছে।
মরদেহের কোথাও কোনো আঘাতের আলামত নেই জানিয়ে তিনি বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে এটি আত্মহত্যা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/