• বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ০২:১৯ পূর্বাহ্ন
  • [gtranslate]
শিরোনাম:
কটিয়াদীতে নজরুল একাডেমির ঈদ পুনর্মিলনী ও সাংস্কৃতিক সন্ধ্যা কটিয়াদীতে অগ্নিকান্ডে ৫ দোকান পুড়ে ছাই ভৈরবে মাজারের ওরসে প্রভাব বিস্তার নিয়ে সংঘর্ষে অর্ধশত আহত॥ বাড়ি-ঘর ভাংচুর॥ আটক-৬ নিরাপদ সড়ক চাই (নিসচা) ভৈরব শাখার ঈদ পুনর্মিলনী ২০২৬ অনুষ্ঠিত। কটিয়াদীতে এমপি জালাল উদ্দিনের ঈদ শুভেচ্ছা বিনিময় ভৈরবে পুর্বশত্রুতার জেরে প্রতিপক্ষের হামলায় এক কিশোর খুন ভৈরবে বীর মুক্তিযোদ্ধা রফিকুল ইসলামের ইন্তেকাল শোকের ছায়া নেমে এসেছে সর্বত্র শিশুর ভাষা শেখায় মা–বাবার করণীয় ছয় মাস বয়সী শিশুকে কী খাওয়াবেন? প্রান্তিক জনগোষ্ঠীর উন্নয়ন ছাড়া দেশের সার্বিক উন্নয়ন সম্ভব নয় ভৈরবে পাট ও বস্ত্র প্রতিমন্ত্রী মো: শরীফুল আলম এমপি

ভৈরবে পুর্বশত্রুতার জেরে প্রতিপক্ষের হামলায় এক কিশোর খুন

Reporter Name / ২৪ Time View
Update Time : মঙ্গলবার, ২৪ মার্চ, ২০২৬

মোস্তাফিজ আমিন, ভৈরব॥

কিশোরগঞ্জের ভৈরবে পূর্বশত্রুতার জেরে প্রতিপক্ষের হামলায় ইমান খান (১৭) নামে এক কিশোর নিহত হয়েছেন।

গতকাল সোমবার (২৩ মার্চ) রাত সাড়ে ৯টার দিকে উপজেলার আগানগর ইউনিয়নের লুন্দিয়া গ্রামে এই মর্মান্তিক হত্যাকান্ড ঘটে।

নিহত ইমান খান লুন্দিয়া গ্রামের পাগলা বাড়ির ইসা মিয়ার ছেলে। তিনি এলাকায় ভাড়ায় মোটরসাইকেল চালিয়ে জীবিকা নির্বাহ করতেন।

স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার (২৩ মার্চ) রাতে নিজের বাবার মোবাইল ফোনের জন্য মিনিট কার্ড কিনতে বাড়ি থেকে বের হন ইমান খান। পথিমধ্যে পূর্ব থেকে ওঁৎ পেতে থাকা প্রতিপক্ষ শেখ বাড়ির একদল যুবক তার পথরোধ করে। কিছু বুঝে ওঠার আগেই তারা দেশীয় ধারালো অস্ত্র দিয়ে ইমানকে এলোপাথাড়ি আঘাত করে আহত করে ফেলে চলে যায়।

পরে পরিবারের সদস্যরা খবর পেয়ে গুরুতর অবস্থায় উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে। সেখানে কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন। অ্যাম্বুলেন্স এনে ঢাকার নেওয়ার আগেই চিকিৎসাধীন অবস্থায় রাত সাড়ে ১১টার দিকে তার মৃত্যু হয়।

সন্তান হত্যায় জড়িতদের দ্রুত গ্রেপ্তার করে শাস্তির দাবি জানিয়েছেন নিহত ইমন খানের পিতা ইসা খান। একই দাবি জানান এলাকাবাসিও।

হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. উম্মে হাবিবা জুঁই জানান, খুবই গুরুতর অবস্থায় তাকে হাসপাতালে আনা হলে প্রাথমিক চিকিৎসার পর উন্নত চিকিৎসার জন্য আমরা ঢাকায় নেওয়ার পরামর্শ দিই। কিন্তু সেখানে নেওয়ার প্রস্তুতিকালে তার মৃত্যু হয়। অতিরিক্ত রক্তক্ষরণই তার মৃত্যুর কারণ।

খবর পেয়ে পুলিশ রাতেই হাসপাতালে থেকে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য কিশোরগঞ্জের সদর হাসপাতাল মর্গে প্রেরণ করে।

এ বিষয়ে ভৈরব থানার উপ-পরিদর্শক (এসআই) রাকিব বিন ইসলাম জানান, খবর পেয়ে আমরা মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য কিশোরগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছি। পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে পরবর্তী আইনি প্রক্রিয়া চলবে।

এলাকাবাসী জানায়, গ্রামের ‘পাগলা বাড়ি’ ও ‘শেখ বাড়ির’ মধ্যে গত ৭-৮ বছর ধরে আধিপত্য বিস্তার নিয়ে বিরোধ চলছে। পাগলা বাড়ির পক্ষে নেতৃত্ব দিচ্ছেন আব্দুল মজিদ বড় মিয়া ও শহিদ মিয়া এবং শেখ বাড়ির পক্ষে রয়েছেন মাইনু শেখ ও আক্কাছ শেখ। এর আগেও দুই পক্ষের মধ্যে ৪-৫ বার বড় ধরনের সংঘর্ষের ঘটনা ঘটেছে। সেই পুরনো শত্রুতার জেরেই এই হত্যাকান্ড ঘটেছে বলে তাদের ধারণা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/