• মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ০২:১৮ অপরাহ্ন
  • [gtranslate]
শিরোনাম:
জয়পুরহাটে ধর্ষণের চেষ্টাকালে পুরুষের বিশেষ অঙ্গ কেটে দিলেন নারী ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন  সাপ্তাহিক নিরপেক্ষ অরুণিমা  পত্রিকার সম্পাদক ও প্রকাশক মোহাম্মদ মোস্তাফিজ আমিন কালের বিবর্তনে হারিয়ে যাচ্ছে কটিয়াদীর শহীদ জিয়ার স্মৃতিবিজড়িত খাল স্বাস্থ্য সেবা জনগণের দোরগোড়ায় পৌছে দিতে কাজ করছে সরকার- স্বাস্থ্যমন্ত্রী বায়তুল মোকাররমের পাশ থেকে কাটা হাত-পা উদ্ধার পাবনায় দাদিকে হত্যার পর নাতনিকে ধর্ষণ,নাতনির বিবস্ত্র লাশ মিলল ক্ষেতে চুরি করা গরু দিয়ে ইফতার মাহফিল মাদক ছিনতাই ও চাঁদাবাজি নিয়ন্ত্রণে সরকারের অবস্থান জিরো টলারেন্স – শরীফুল আলম মাদক ছিনতাই চাঁদাবাজী নিয়ন্ত্রণে সরকারের অবস্থান জিরো টলারেন্স -ভৈরবে শিল্প বাণিজ্য এবং পাট ও বস্ত্র প্রতিমন্ত্রী মো: শরীফুল আলম, এমপি নরসিংদীতে কিশোরীকে ধর্ষণের পর হত্যা: মেম্বারসহ আটক ৩, পলাতক নূরা

ভৈরবে বেগম খালেদা জিয়ার মাগফেরাত কামনায় মিলাদ ও দোয়া মাহফিজ অনুষ্ঠিত

Reporter Name / ২২৩ Time View
Update Time : শুক্রবার, ২ জানুয়ারী, ২০২৬

 

মোস্তাফিজ আমিন॥
ভৈরবে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার মাগফেরাত কামনায় মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

আজ শুক্রবার বাদ আসর শহরের কমলপুরস্থ দলীয় কার্যালয়ে উপজেলা ও পৌর বিএনপি যৌথভাবে এইসব কর্মসূচীর আয়োজন করে।

কেন্দ্রীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক ও আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে কিশোরগঞ্জ-৬ ভৈরব-কুলিয়ারচর আসনে বিএনপি মনোনীত প্রার্থী মো. শরীফুল আলম এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

এছাড়াও উপজেলা বিএনপির সভাপতি মো. রফিকুল ইসলাম, সাধারণ সম্পাদক মো. আরিফুল ইসলাম, পৌর বিএনপির সভাপতি হাজী মো. শাহিন, সাধারণ সম্পাদক ভিপি মুজিবুর রহমানসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতা-কর্মী-সমর্থক উপস্থিত ছিলেন।

দোয়াতে বেগম খালেদা জিয়া ছাড়া ও শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের রুহের মাগফেরাত কামনাসহ, তারেক রহমান এবং তাঁর পরিবারের সদস্যদের মঙ্গল কামনা করা হয়।

কর্মসূচীর শুরুতে বেগম খালেদা জিয়ার কর্মময় জীবনের খন্ড অংশ তুলে ধরে বক্তব্য রাখেন জনাব শরীফুল আলম। এ সময় তিনি দেশ ও জনগণের জন্য খালেদা জিয়ার ত্যাগ, আপোষহীনতাকে ধারণ করে নেতা-কর্মীদের উজ্জীবিত হয়ে তারেক রহমানের পাশে দাঁড়াতে আহ্বান জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/