নিজস্ব প্রতিবেদক:
কিশোরগঞ্জের ভৈরবে রাস্তা পারাপারে সময় মাল বোঝাই ট্রাক চাপায় আব্দুস সাদেক (৭০) নামে এক পথচারী নিহত হয়েছে।
আজ বিকাল সাড়ে ৩টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের দুর্জয় মোড়ে এ দুর্ঘটনাটি ঘটে। ঘটনার পর ট্রাক চালক পালিয়ে গেলেও ট্রাকটি জব্দ করে পুলিশ।
নিহত আব্দুস সাদেক উপজেলার শ্রীনগর ইউনিয়নের জাফরনগর গ্রামেের মৃত আব্দুল বারেক মিয়ার ছেলে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, সিলেট থেকে ছেড়ে আসা ঢাকাগামী মাল বোঝাই একটি ট্রাক দুর্জয় মোড় অতিক্রম করার সময় একজন পথচারী রাস্তার একপাশ থেকে অন্যপাশে যাওয়ার সময় ট্রাকের চাকায় পিষ্ট হয়ে নিচে পরে যায়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।
বিষয়টি নিশ্চিত করে ভৈরব থানার এসআই শক্তিপদ মৃধা জানান, নিহতের মরদেহ উদ্ধার করে হাইওয়ে থানায় হস্তান্তর করা হয়েছে।
এ বিষয়ে ভৈরব হাইওয়ে থানার ওসি শওকত হোসেন জানান, এই ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
https://slotbet.online/