• শনিবার, ২৮ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:২৩ পূর্বাহ্ন
  • [gtranslate]
শিরোনাম:
মাদক ছিনতাই ও চাঁদাবাজি নিয়ন্ত্রণে সরকারের অবস্থান জিরো টলারেন্স – শরীফুল আলম মাদক ছিনতাই চাঁদাবাজী নিয়ন্ত্রণে সরকারের অবস্থান জিরো টলারেন্স -ভৈরবে শিল্প বাণিজ্য এবং পাট ও বস্ত্র প্রতিমন্ত্রী মো: শরীফুল আলম, এমপি নরসিংদীতে কিশোরীকে ধর্ষণের পর হত্যা: মেম্বারসহ আটক ৩, পলাতক নূরা বিয়ের একগুচ্ছ ছবি ভাইরাল  বিজয়-রাশমিকার বেলাবো প্রেসক্লাবের সাবেক সভাপতি,সাপ্তাহিক নিরপেক্ষ অরুণিমার সহযোগী সম্পাদক ও দৈনিক সমকালের বেলাবো উপজেলা প্রতিনিধি শেখ আব্দুল জলিলকে হৃদরোগ ইনস্টিটিউটে ভর্তি অবস্থায় শারীরিক অবস্থার অবনতি ঘটায় আজ তাকে CCU তে স্থানান্তর করা হয়েছে। তার সুস্থতা কামনায় সকলের কাছে দোয়ার দরখাস্ত রইল। বেলাবো প্রেসক্লাবের সাবেক সভাপতি,সাপ্তাহিক নিরপেক্ষ অরুণিমার সহযোগী সম্পাদক ও দৈনিক সমকালের বেলাবো উপজেলা প্রতিনিধি শেখ আব্দুল জলিল CCU তে স্থানান্তর করা হয়েছে। তার সুস্থতা কামনায় সকলের কাছে দোয়া কামনা বেলাবো প্রেসক্লাবের সাবেক সভাপতি,সাপ্তাহিক নিরপেক্ষ অরুণিমার সহযোগী সম্পাদক ও দৈনিক সমকালের বেলাবো উপজেলা প্রতিনিধি শেখ আব্দুল জলিল CCU তে স্থানান্তর করা হয়েছে। তার সুস্থতা কামনায় সকলের কাছে দোয়ার দরখাস্ত রইল। ৯ বিশিষ্ট ব্যক্তি ও এক ব্যান্ডকে একুশে পদক তুলে দিলেন প্রধানমন্ত্রী বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ শেখের ৯০তম জন্মবার্ষিকী আজ পাকিস্তানে ৭০ বছরের বৃদ্ধকে বিয়ে করলেন ২২ বছরের তরুণী! বইছে তুমুল আলোচনার ঝড়

মাদক ছিনতাই ও চাঁদাবাজি নিয়ন্ত্রণে সরকারের অবস্থান জিরো টলারেন্স – শরীফুল আলম

Reporter Name / ৩৭ Time View
Update Time : শুক্রবার, ২৭ ফেব্রুয়ারী, ২০২৬

 

মোস্তাফিজ আমিন॥
শিল্প বাণিজ্য এবং পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী মো: শরীফুল আলম এমপি বলেছেন, বর্তমান সরকারে অন্যতম কাজ হলো দেশের আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণে এনে জনমনে স্বস্তি ফিরিয়ে আনা। তাই মাদক, ছিনতাই ও চাঁদাবাজি, টেন্ডারবাজি নিয়ন্ত্রণে সরকারের অবস্থান জিরো টলারেন্স।

তাই যারাই এইসব কাজের সাথে জড়িত থাকবেন অথবা মদদ দেবেন, কাউকেই ছাড় দেওয়া হবে না। এমন কি আমার দলের লোক হলেও। তাই সাবধান হয়ে যান। তবে যদি কারও কর্মসংস্থানের প্রয়োজন হয়, স্থানীয় প্রশাসনের সাথে যোগাযোগ করবেন। আমার সাথে যোগাযোগ করবেন। ব্যবস্থা হয়ে যাবে, ইনশাআল্লাহ। তিনি আজ শুক্রবার সকালে এবং দুপুরে পৃথক দুটি অনুষ্ঠানে এইসব কথা বলেন।

তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান ঘোষিত ফ্যামিলকার্ড, কৃষককার্ড, ১০ হাজার টাকা পর্যন্ত কৃষিলোন মওকুফ, খালকাটা কর্মসূচী ইতোমধ্যে দেশব্যাপী শুরু করা হচ্ছে। যার সুফল দেশের প্রান্তজনেরা খুব শীঘ্রই ভোগ করবেন। আর এইসব কর্মসূচী পালনে দলের নেতা-কর্মীসহ সকল রাজনৈতিকদল, পেশাজীবি ও সাংবাদিক সহায়তা আমাদের প্রয়োজন।

তিনি বলেন, আজ আপনারা লক্ষ্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামী, খেলাফত মজলিসসহ সকল দলের নেতা-কর্মীদের আমন্ত্রণ জানিয়ে আনা হয়েছে। এসেছেন শিক্ষক, সাংবাদিক, সরকারি কর্মকর্তাসহ সবশ্রেণি পেশার প্রতিনিধিরা। আমাদের লক্ষ্য সুস্পষ্ট। আমরা সবাইকে নিয়ে দেশকে গড়তে চাই। অতীতের মতো একটি অংশকে উপেক্ষা করে অন্য একটি অংশ কাজ করতে চাই না। তবে যারা অতীতে খুন, হুম, হামলা-মামলার সাথে জড়িত ছিলেন-দেশের প্রচলিত আইনে তাদের বিচার হবে। অযথা কাউকে হয়রানী করা যাবে না।

সকালে তিনি ভৈরব পৌর কবরস্থানে জু লাই-আগস্ট গণঅভ্যুত্থানে শহীদ আশিক মিয়ার কবর জিয়ারত করেন। এ সময় শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনা করেও দোয়া করেন।

পরে দুপুরে তিনি উপজেলা প্রশাসন আয়োজিত সরকারি কর্মকর্তা, রাজনৈতিক দলের প্রতিনিধি ও সমাজের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের সাথে এক মতবিনিময় সভায় অংশ নেন। এ সময় তিনি তাঁর সরকারের গ্রহীত জনকল্যাণমূলক নানা কর্মসূচীসহ ভৈরব-কুলিয়ারচরের উন্নয়নে নানা পদক্ষেপের কথা জানান।

উপজেলা নির্বাহী কর্মকর্তা কেএম মামুনুর রশীদের সভাপতিত্বে অনুষ্ঠিত ওই সভায় অতিথির বক্তব্য রাখেন সহকারি কমিশনার (ভূমি) এএইচএম আজিমুল হক, উপজেলা বিএনপির সভাপতি মো. রফিকুল ইসলাম, সাধারণ সম্পাদক মো. আরিফুল ইসলাম, বাংলাদেশ জামায়াতে ইসলামী ভৈরব উপজেলার শাখার নায়েবে আমীর মাহবুল্লাহ মুছা, পৌর বিএনপির সভাপতি হাজী মো. শাহিন, সাধারণ সম্পাদক ভিপি মুজিবুর রহমান, ভৈরব সার্কেলের সিনিয়র সহকারি পুলিশ সুপার ফয়েজুর রহমান, ভৈরব র‌্যাব ক্যাম্পের কমান্ডিং অফিসার সহকারি পুলিশ সুপার তপন কুমার সরকার, ভৈরব থানার ওসি (ভারপ্রাপ্ত কর্মকর্তা) মো. আতাউর রহমান আকন্দ, অধ্যক্ষ আকম মোবারক আলী, অধ্যক্ষ শরীফ উদ্দিন আহমেদ, খেলাফত মজলিসের সভাপতি মাওলানা সাইফুল ইসলাম সাহেল, প্রেসক্লাবের আহ্বায়ক সাংবাদিক মোস্তাফিজ আমিন প্রমুখ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/