অরুণিমা নিউজ :
গাজী টিভি ও আমার দেশ পত্রিকার কিশোরগঞ্জ জেলা প্রতিনিধি মনিরুজ্জামান খান চৌধুরী সোহেল’র পিতা আসাদুজ্জামান খান চৌধুরী আজ ১১ ফেব্রুয়ারি বেলা সোয়া একটার দিকে জেলা শহরের নগুয়াস্থ ‘জামান ম্যানশন’ এ বার্ধক্যজনিত কারণে ইন্তেকাল করেছেন।
ইন্নালিল্লাহি…রাজিউন।
তাঁর বয়স হয়েছিল ৯৫ বছর। তিনি নেত্রকোনা জেলার মদন উপজেলার গোবিন্দ শ্রী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ছিলেন। মৃত্যুকালে তার একমাত্র ছেলে ও দুই মেয়ে রেখে গেছেন।
আজ বাদ এশা শহীদী মসজিদ প্রাঙ্গণে নামাজের জানাজা অনুষ্ঠিত হবে। পরে হয়বতনগর সাহেববাড়ি গোরস্থানের তার মরদেহ দাফন করা হবে।
সাংবাদিক সোহেল চৌধুরীর পিতার মৃত্যুতে কিশোরগঞ্জের সাংবাদিক সমাজসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ গভীর শোক প্রকাশ করেছেন।
https://slotbet.online/