• শনিবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:২৮ পূর্বাহ্ন
  • [gtranslate]

২৫ বছর পর কিশোরগঞ্জ-২ আসনটি পুনরুদ্ধার করে বিজয়ী হলেন বিএনপি প্রার্থী

Reporter Name / ৩২ Time View
Update Time : শুক্রবার, ১৩ ফেব্রুয়ারী, ২০২৬

 

নিজস্ব প্রতিবেদক
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কিশোরগঞ্জ-২ (কটিয়াদী–পাকুন্দিয়া) আসনে বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন এডভোকেট জালাল উদ্দীন।
তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)–এর মনোনীত প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করেন এবং দীর্ঘ ২৫ বছর পর আসনটি পুনরুদ্ধার করেন।
রিটার্নিং অফিসার মোঃ আসলাম মোল্লা জানান, মোট ভোটার সংখ্যা ৫,৩২,৫১৬ এবং পোস্টাল ভোট সহ মোট ১৭১টি কেন্দ্রের ভোট গণনা করা হয়। ধানেরশীষ প্রতীকে বিএনপি প্রার্থী এডভোকেট জালাল উদ্দীন ১,৪৩,৬৬৯ ভোট পেয়ে বিজয়ী হন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী মোঃ শফিকুল ইসলাম দাঁড়িপাল্লা প্রতীকে ১,২০,৯৭৫ ভোট পান।
এছাড়া স্বতন্ত্র প্রার্থী নুর উদ্দিন আহমেদ (মোটরসাইকেল) ১,৩১৩ ভোট, মোঃ আনিসুজ্জামান খোকন (ময়ূর) ৩৬৩ ভোট, জাতীয় পার্টি মনোনীত মোঃ আফজাল হোসেন ভূঁইয়া (লাঙ্গল) ২,১১৩ ভোট, ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত মোহাম্মদ আবুল বাশার রেজওয়ান (হাতপাখা) ৩,৫৬৬ ভোট, বাংলাদেশ ন্যাশনালিস্ট ফ্রন্ট
(বিএনএফ) মনোনীত প্রার্থী (টেলিভিশন) ২২২ ভোট এবং গণধিকার পরিষদ মনোনীত মোঃ শফিকুল ইসলাম ৩৯৫ ভোট পান। মোট আট জন প্রার্থী এই আসনে প্রতিদ্বন্দ্বিতা করেন।
মোট বৈধ ভোটের সংখ্যা ২,৭২,৬১৬ এবং বাতিলকৃত ভোটের সংখ্যা ৭,৩৯৫। মোট প্রদত্ত ভোট ২,৮০,০১১ এবং ভোটের শতকরা হার ৫২.৫৮%। সকাল সাড়ে সাতটা থেকে বিকাল সাড়ে চারটা পর্যন্ত শান্তিপূর্ণ এবং উৎসবমুখর পরিবেশে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। কোথাও কোন আপত্তিকর ঘটনার খবর পাওয়া যায়নি। সকল প্রার্থী এবং সাধারণ ভোটার এ ফলাফল মেনে নিয়ে বিজয়ী প্রার্থী এডভোকেট জালাল উদ্দীনকে অভিনন্দন জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/