অরুণিমা নিউজ :
চাঁদপুরের একটি ইউনিয়নের নারী ভোটাররা গেলো ৫৫ বছর ধরে পীরের নির্দেশে কোন নির্বাচনেই ভোট দেন না। জেলার ফরিদগঞ্জ উপজেলার ১৬ নম্বর রুপসা দক্ষিণ ইউনিয়নে প্রতিবারই নারী ভোটারদের কেন্দ্রমুখী করতে নির্বাচন কমিশনসহ প্রশাসনের সকল চেষ্টাই ব্যর্থ হচ্ছে। এবারও নারীদের ভোটকেন্দ্রে আনতে নেয়া হয়েছে নানা উদ্যোগ, বলছেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
চাঁদপুরের ফরিদগঞ্জ পৌরসভার ১৬নং রুপসা দক্ষিণ ইউনিয়নের মোট ভোটার ২১ হাজার ৬৯৫ জন, এরমধ্যে নারী ভোটার ১০ হাজার ২৯৯ জন। এই ইউনিয়নে ভোট না দেয়ার তালিকায় রয়েছেন মুসলিম ছাড়াও সনাতন-খ্রিষ্টানসহ অন্য ধর্মের নারীরাও।
প্রচলিত আছে, ১৯৬৯ সালে ভারতের জৈনপুর থেকে হাসনে মওদুদ নামে পীরের আগমন ঘটে এই এলাকায়। মহামারি থেকে বাঁচতে নারীদের নির্দেশ দেন পর্দার পাশাপাশি ভোটকেন্দ্রে না যেতে। সেই থেকে কেন্দ্রে যান না নারীরা।
এদিকে, ভোট না দিলেও সরকারি সব সুযোগ-সুবিধা, পুরুষদের সঙ্গে তাল মিলিয়ে হাট বাজারসহ সব ক্ষেত্রেই বিচরণ রয়েছে নারীদের। এছাড়াও শিক্ষাসহ সব ক্ষেত্রেই এগিয় যাচ্ছেন তারা। প্রথা ভেঙে এবার নারীরা ভোটকেন্দ্রে যাবেন বলে দাবি স্থানীয়দের।
https://slotbet.online/