• মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ০৩:৩৯ অপরাহ্ন
  • [gtranslate]
শিরোনাম:
জয়পুরহাটে ধর্ষণের চেষ্টাকালে পুরুষের বিশেষ অঙ্গ কেটে দিলেন নারী ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন  সাপ্তাহিক নিরপেক্ষ অরুণিমা  পত্রিকার সম্পাদক ও প্রকাশক মোহাম্মদ মোস্তাফিজ আমিন কালের বিবর্তনে হারিয়ে যাচ্ছে কটিয়াদীর শহীদ জিয়ার স্মৃতিবিজড়িত খাল স্বাস্থ্য সেবা জনগণের দোরগোড়ায় পৌছে দিতে কাজ করছে সরকার- স্বাস্থ্যমন্ত্রী বায়তুল মোকাররমের পাশ থেকে কাটা হাত-পা উদ্ধার পাবনায় দাদিকে হত্যার পর নাতনিকে ধর্ষণ,নাতনির বিবস্ত্র লাশ মিলল ক্ষেতে চুরি করা গরু দিয়ে ইফতার মাহফিল মাদক ছিনতাই ও চাঁদাবাজি নিয়ন্ত্রণে সরকারের অবস্থান জিরো টলারেন্স – শরীফুল আলম মাদক ছিনতাই চাঁদাবাজী নিয়ন্ত্রণে সরকারের অবস্থান জিরো টলারেন্স -ভৈরবে শিল্প বাণিজ্য এবং পাট ও বস্ত্র প্রতিমন্ত্রী মো: শরীফুল আলম, এমপি নরসিংদীতে কিশোরীকে ধর্ষণের পর হত্যা: মেম্বারসহ আটক ৩, পলাতক নূরা

কটিয়াদীতে ছেলের হাতে বাবা খুন

Reporter Name / ৫৯ Time View
Update Time : শনিবার, ১০ জানুয়ারী, ২০২৬

 

নিজস্ব প্রতিবেদক
কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলার চাঁন্দপুর ইউনিয়নের পশ্চিম মন্ডলভোগ গ্রামে এক মর্মান্তিক হত্যাকাণ্ড ঘটেছে। পারিবারিক কলহের জেরে ছেলের হাতে খুন হয়েছেন পিতা সাহেব আলী। এ ঘটনায় নিহতের ছেলে জুবায়ের হোসেন (১৯)-এর বিরুদ্ধে পরিবারের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে। ঘটনার পর থেকে অভিযুক্ত পলাতক রয়েছেন।
স্থানীয়রা জানায়, ১০ জানুয়ারি ২০২৬ ইং, শনিবার সকাল আনুমানিক ১০টার দিকে পারিবারিক বিবাদে বাড়িতে তোলপাড় সৃষ্টি করে।
পরিবারের কাছ থেকে জানা যায়, পিতা সাহেব আলী ছেলের কাছে টাকা চাওয়ায় বিরোধ গড়ে ওঠে। একপর্যায়ে জুবায়ের হোসেন তার পিতাকে মারাত্মকভাবে আঘাত করলে তিনি ঘটনাস্থলেই মারা যান।
ঘটনার পর এলাকায় শোক ও উত্তেজনা ছড়িয়ে পড়ে।
স্থানীয়রা জানান, সাহেব আলী একজন সম্মানিত ব্যক্তি ছিলেন এবং তার মৃত্যুর খবরে পুরো গ্রামে শোকের ছায়া নেমে এসেছে।
কটিয়াদী মডেল থানার ওসি মাহবুর রহমান এই ঘটনার বিষয়ে জানান, “ঘটনার তথ্য আমাদের কাছে সত্যতা পাওয়া গেছে। আমরা পলাতক অভিযুক্তকে গ্রেফতারের জন্য অভিযান চালাচ্ছি। মামলা দায়েরের পর আইনগত প্রক্রিয়ার মাধ্যমে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।”
পরিবারের অভিযোগে বলা হয়েছে, পুলিশ এখনও আনুষ্ঠানিকভাবে মামলা দায়ের করেনি। তবে পুলিশের অভিযান ও প্রস্তুতি নিয়ে এলাকাবাসী আশা প্রকাশ করেছেন, দ্রুত অভিযুক্তকে আইনের আওতায় আনা হবে এবং ন্যায়বিচার নিশ্চিত হবে।
স্থানীয় প্রশাসন এবং পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন। গ্রামবাসী আশা করছেন, দ্রুত গ্রেফতার ও বিচার কার্যকর হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/