• মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ০৪:৫৮ অপরাহ্ন
  • [gtranslate]
শিরোনাম:
জয়পুরহাটে ধর্ষণের চেষ্টাকালে পুরুষের বিশেষ অঙ্গ কেটে দিলেন নারী ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন  সাপ্তাহিক নিরপেক্ষ অরুণিমা  পত্রিকার সম্পাদক ও প্রকাশক মোহাম্মদ মোস্তাফিজ আমিন কালের বিবর্তনে হারিয়ে যাচ্ছে কটিয়াদীর শহীদ জিয়ার স্মৃতিবিজড়িত খাল স্বাস্থ্য সেবা জনগণের দোরগোড়ায় পৌছে দিতে কাজ করছে সরকার- স্বাস্থ্যমন্ত্রী বায়তুল মোকাররমের পাশ থেকে কাটা হাত-পা উদ্ধার পাবনায় দাদিকে হত্যার পর নাতনিকে ধর্ষণ,নাতনির বিবস্ত্র লাশ মিলল ক্ষেতে চুরি করা গরু দিয়ে ইফতার মাহফিল মাদক ছিনতাই ও চাঁদাবাজি নিয়ন্ত্রণে সরকারের অবস্থান জিরো টলারেন্স – শরীফুল আলম মাদক ছিনতাই চাঁদাবাজী নিয়ন্ত্রণে সরকারের অবস্থান জিরো টলারেন্স -ভৈরবে শিল্প বাণিজ্য এবং পাট ও বস্ত্র প্রতিমন্ত্রী মো: শরীফুল আলম, এমপি নরসিংদীতে কিশোরীকে ধর্ষণের পর হত্যা: মেম্বারসহ আটক ৩, পলাতক নূরা

ভৈরবে বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের সমাবেশস্থল পরিদর্শনে সিএসএফ টিম

Reporter Name / ৭৯ Time View
Update Time : মঙ্গলবার, ১৩ জানুয়ারী, ২০২৬

 

মোস্তাফিজ আমিন, ভৈরব ॥
বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র চেয়ারম্যান জনাব তারেক রহমান আগামী ২২ জানুয়ারি বৃহস্পতিবার বিকালে কিশোরগঞ্জের ভৈরব পৌর স্টেডিয়ামে এক সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখবেন। সেখানে তিনি কিশোরগঞ্জ জেলার ৬টি নির্বাচনি আসনের বিএনপি মনোনীত প্রার্থীদের পরিচয় করিয়ে দিবেন।

সে সমাবেশে জেলার সব কটি আসনের প্রার্থী ও তাদের কর্মী-সমর্থকসহ বিএনপিও অঙ্গ-সহযোগী সংগঠনের বিশাল সমাবেশ ঘটবে বলে স্থানীয় নেতাদের ধারণা।

সেই সমাবেশকে ঘিরে স্টেডিয়ামের নিরাপত্তা জোরদারে স্থানীয় প্রশাসনের পাশাপাশি দলীয় নেতা-কর্মীরা কাজ করছেন। কিশোরগঞ্জ জেলা বিএনপির সভাপতি ও ভৈরব-কুলিয়ারচর আসনের প্রার্থী মো. শরীফুল আলম সেই প্রস্তুতি নিজে উপস্থিত থেকে তদারকি করছেন।

এদিকে আজ মঙ্গলবার দুপুরে জনাব তারেক রহমানের নিরাপত্তায় নিয়োজিত স্পেশাল সিক্রুটি ফোর্স, সিএসএফ’র একটি টিম ভৈরব স্টেডিয়াম পরিদর্শনে আসেন। ক্যাপ্টেন মো. আক্তারুজ্জামানের নেতৃত্বে আসা সেই টিম স্টেডিয়াম এলাকাসহ আশে পাশের এলাকা পরিদর্শন করেন।

এ সময় জনাব শরীফুল আলমসহ বিএনপি ও অঙ্গ-সংগঠনের নেতা-কর্মীরা সাথে ছিলেন।

পরিদর্শন শেষে স্থানীয় গণমাধ্যমকর্মীদের কাছে তাদের প্রতিক্রিয়া ব্যক্ত করেন জনাব ক্যাপ্টেন আক্তারুজ্জামান ও জনাব শরীফুল আলম।

এ সময় ক্যাপ্টেন আক্তারুজ্জামান জানান, বিএনপির চেয়ারম্যান জনাব তারেক রহমান সিলেট থেকে ঢাকায় ফেরার পথে ভৈরবসহ কয়েকটি সমাবেশে বক্তব্য রাখবেন। আমরা ভৈরবের সমাবেশটির নিরাপত্তাসহ নানা বিষয় সম্পর্কে জানার জন্য এসেছি।

জনাব শরীফুল আলম জানান, ভৈরবের সমাবেশ একটি জনসমুদ্রে পরিণত হবে। এখানে কিশোরগঞ্জ জেলার ৬টি নির্বাচনী আসনের প্রার্থীদের তিনি পরিচয় করিয়ে দিবেন। সঙ্গত: কারণেই এখানে ৬টি নির্বাচনী আসনের প্রার্থীসহ তাদের কর্মী-সমর্থক ও বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতা-কর্মীর সমাগম ঘটবে।

এই বিশাল সমাবেশের প্রস্তুতি ও নিরাপত্তা বিষয়ে সিএসএফ সদস্যরা অবগত হতে পরিদর্শনে এসেছেন।

প্রসঙ্গত: আগামী ২২ জানুয়ারি সিলেটে হজরত শাহজালাল ও শাহপরান (র:) পবিত্র মাজার জিয়ারত শেষে তাঁর নির্বাচনী প্রচারণা শুরু করবেন জনাব তারেক রহমান। সেদিন তিনি সড়ক পথে সিলেট থেকে ঢাকায় ফেরার পথে বেশ কয়েটি স্থানে সমাবেশে যোগদান করে স্থানীয় দলীয় প্রার্থীদের পরিচয় করিয়ে দিবেন। এরমধ্যে ভৈরবের সমাবেশে কিশোরগঞ্জ জেলার ৬টি আসনের প্রার্থীদের পরিচয় করানোসহ নির্বাচনী বক্তব্য রাখবেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/