• মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ০২:১২ অপরাহ্ন
  • [gtranslate]
শিরোনাম:
জয়পুরহাটে ধর্ষণের চেষ্টাকালে পুরুষের বিশেষ অঙ্গ কেটে দিলেন নারী ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন  সাপ্তাহিক নিরপেক্ষ অরুণিমা  পত্রিকার সম্পাদক ও প্রকাশক মোহাম্মদ মোস্তাফিজ আমিন কালের বিবর্তনে হারিয়ে যাচ্ছে কটিয়াদীর শহীদ জিয়ার স্মৃতিবিজড়িত খাল স্বাস্থ্য সেবা জনগণের দোরগোড়ায় পৌছে দিতে কাজ করছে সরকার- স্বাস্থ্যমন্ত্রী বায়তুল মোকাররমের পাশ থেকে কাটা হাত-পা উদ্ধার পাবনায় দাদিকে হত্যার পর নাতনিকে ধর্ষণ,নাতনির বিবস্ত্র লাশ মিলল ক্ষেতে চুরি করা গরু দিয়ে ইফতার মাহফিল মাদক ছিনতাই ও চাঁদাবাজি নিয়ন্ত্রণে সরকারের অবস্থান জিরো টলারেন্স – শরীফুল আলম মাদক ছিনতাই চাঁদাবাজী নিয়ন্ত্রণে সরকারের অবস্থান জিরো টলারেন্স -ভৈরবে শিল্প বাণিজ্য এবং পাট ও বস্ত্র প্রতিমন্ত্রী মো: শরীফুল আলম, এমপি নরসিংদীতে কিশোরীকে ধর্ষণের পর হত্যা: মেম্বারসহ আটক ৩, পলাতক নূরা

ব্যাংকার্স এসোসিয়েশন অব ভৈরবের উদ্যোগে শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ

Reporter Name / ৭৬ Time View
Update Time : শনিবার, ১৭ জানুয়ারী, ২০২৬

 

আশিক মাহমুদ, সংবাদদাতা :

ভৈরবে আর্ত মানবতার সেবায় শীতার্ত মানুষের পাশে দাঁড়িয়েছে ব্যাংকার্স এসোসিয়েশন অব ভৈরব। সংগঠনটির উদ্যোগে শীতার্ত ও অসহায় মানুষের মাঝে কম্বল বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (১৬ জানুয়ারি ২০২৬) ভৈরব উপজেলার আগানগরে অবস্থিত জিল্লুর রহমান স্কুল এন্ড কলেজ প্রাঙ্গণে এ কম্বল বিতরণ অনুষ্ঠান আয়োজন করা হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ব্যাংকার্স এসোসিয়েশন অব ভৈরবের সভাপতি মোঃ মোস্তাক আহমেদ। এ সময় সংগঠনের সম্মানিত উপদেষ্টা জনাব মুহাম্মদ উমর ফারুক রাসেল, সাবেক সভাপতি মোঃ হাবিবুর রহমানসহ ব্যাংকার্স এসোসিয়েশন অব ভৈরবের কার্যকরী কমিটির সদস্যবৃন্দ উপস্থিত থেকে কর্মসূচিকে সফল করতে সহযোগিতা করেন।

অনুষ্ঠানে মানবিক মূল্যবোধের কথা তুলে ধরে বক্তারা বলেন, “মানুষ মানুষের জন্য, জীবন জীবনের জন্য”—এই চেতনা থেকেই ব্যাংকার্স এসোসিয়েশন অব ভৈরব সমাজের গরীব, দরিদ্র ও অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছে। শীত মৌসুমে অসহায় মানুষের কষ্ট লাঘবে এ ধরনের উদ্যোগ অত্যন্ত গুরুত্বপূর্ণ ও প্রশংসনীয়।

এদিন প্রায় ১১০ জন শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়। কম্বল পেয়ে উপকারভোগীরা আয়োজকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত রাখার আহ্বান জানান।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ব্যাংকার্স এসোসিয়েশন অব ভৈরবের সাধারণ সম্পাদক মোঃ হাফিজ উদ্দিন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/