• রবিবার, ০১ ফেব্রুয়ারী ২০২৬, ০৭:১৬ অপরাহ্ন
  • [gtranslate]
শিরোনাম:
বেলাবোরের সাবেক ছাত্রলীগ নেতা পোল্ট্রি খামারি আজিম হ/ত্যা/র দুই কর্মচারীকে গ্রে*ফ*তা*র করেছে ডিবি পুলিশ।মুরগী বিক্রির টাকা আ*ত্ম*সাৎ করতেই হ/ত্যা করা হতে পারে বৌদ্ধদের অন্যতম ধর্মীয় উৎসব শুভ মাঘী পূর্ণিমা আজ কটিয়াদীতে পারিবারিক বিরোধে বিএনপির সাবেক সভাপতি টেটাবিদ্ধ হয়ে মৃত্যু আমাকে ভোট দিন, বিজয়ী হলে সবার বিয়ের ব্যবস্থা করব’ ভৈরবের সাদেকপুরে বিএনপি প্রার্থী শরীফুল আলমের উঠান বৈঠক ভৈরবে ঢাকা মেইলের বগি লাইনচ্যুত হওয়ার ৭ ঘণ্টা পর ট্রেন চলাচল শুরু কটিয়াদীতে দুই দিনে সাড়ে তিন শতাধিক নেতাকর্মীর জামায়াতে যোগদান কুলিয়ারচর ও ভৈরবে ১০ দলীয় জোট প্রার্থীর গণসংযোগ স্বপ্ন পুরনে এমনই হোক আগামীর বাংলাদেশ…….. রূপগঞ্জে ধানের শীষের প্রচারণায় উৎসবমুখর পরিবেশ: বিপুল ভোটে জয়ের আশা নেতাকর্মীদের

বিএনপি এবং ১০ দলীয় জোট প্রার্থীর পথসভা ও গণসংযোগ

Reporter Name / ৬৮ Time View
Update Time : শনিবার, ২৪ জানুয়ারী, ২০২৬

 

মোস্তাফিজ আমিন॥
কিশোরগঞ্জ-৬, ভৈরব-কুলিয়ারচর আসনের বিএনপি মনোনীত প্রার্থী মো. শরীফুল আলম এবং ১০ দলীয় জোট প্রার্থী মাওলানা আতাউল্লাহ আমীন ভৈরব ও কুলিয়ারচরে পথসভা ও গণসংযোগ করেছেন। এ সময় তারা নিজ নিজ দলের পক্ষে ভোটদানে উৎসাহিত করতে নানা প্রতিশ্রুতি ব্যক্ত করেন ভোটারদের কাছে।

আজ শনিবার সকালে ভৈরবের প্রত্যন্ত চরাঞ্চল আগানগর ইউনিয়নের লুন্দিয়া, খলাপাড়া ও শ্যামপুর এলাকায় পথসভা ও গণসংযোগ করেছেন কেন্দ্রীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক ও কিশোরগঞ্জ জেলা বিএনপির সভাপতি, বিএনপি মনোনীত প্রার্থী মো. শরীফুল আলম।

এ সময় তিনি অবহেলিত চরাঞ্চলের উন্নয়নে কাজ করতে একবারের জন্য হলেও তিনি ভোট চান। তিনি বলেন, নির্বাচিত হলে তিনি তাঁর ভোটের আমানত জীবনভর রক্ষা করবেন। এ এলাকার অবকাঠামোগত উন্নয়ন ছাড়াও আর্থ-সামাজিক ও অর্থনৈতিক উন্নয়নে ভূমিকা রাখবেন।

উপজেলা বিএনপির সহ-সভাপতি আবুল বাশার, সাধারণ সম্পাদক মো. আরিফুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক ভিপি সাইফুল হক, পৌর বিএনপির সাধারণ সম্পাদক ভিপি মুজিবুর রহমানসহ স্থানীয় নেতা-কর্মীরা এ সময় তাঁর সাথে ছিলেন।

এদিকে আজ সকাল থেকে কুলিয়ারচর উপজেলার রামদী ও আগরপুর ইউনিয়নের বিভিন্ন এলাকায় গণসংযোগ করেছেন ১০ দলীয় জোট প্রার্থী মাওলানা আতাউল্লাহ আমীন। তিনি এ সময় “তারুণ্যের প্রথম ভোট ইলামের পক্ষে রিকশা মার্কায় হোক” স্লোগানে ভোটারের ভোট প্রার্থনা করেন।

এ ছাড়াও উন্নয়ন ও চাঁদাবাজী বন্ধে জামায়াত নেতৃত্তাধীন জোটের মার্কা রিকশায় ভোট দিতে ভোটারদের প্রতি আহ্বান জানান তিনি।

এ সময় বাংলাদেশ খেলাফত মজলিস, জামায়াত, এনসিপিসহ ১০ দলীয় জোটের স্থানীয় নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/