• রবিবার, ০১ ফেব্রুয়ারী ২০২৬, ০৭:১৭ অপরাহ্ন
  • [gtranslate]
শিরোনাম:
বেলাবোরের সাবেক ছাত্রলীগ নেতা পোল্ট্রি খামারি আজিম হ/ত্যা/র দুই কর্মচারীকে গ্রে*ফ*তা*র করেছে ডিবি পুলিশ।মুরগী বিক্রির টাকা আ*ত্ম*সাৎ করতেই হ/ত্যা করা হতে পারে বৌদ্ধদের অন্যতম ধর্মীয় উৎসব শুভ মাঘী পূর্ণিমা আজ কটিয়াদীতে পারিবারিক বিরোধে বিএনপির সাবেক সভাপতি টেটাবিদ্ধ হয়ে মৃত্যু আমাকে ভোট দিন, বিজয়ী হলে সবার বিয়ের ব্যবস্থা করব’ ভৈরবের সাদেকপুরে বিএনপি প্রার্থী শরীফুল আলমের উঠান বৈঠক ভৈরবে ঢাকা মেইলের বগি লাইনচ্যুত হওয়ার ৭ ঘণ্টা পর ট্রেন চলাচল শুরু কটিয়াদীতে দুই দিনে সাড়ে তিন শতাধিক নেতাকর্মীর জামায়াতে যোগদান কুলিয়ারচর ও ভৈরবে ১০ দলীয় জোট প্রার্থীর গণসংযোগ স্বপ্ন পুরনে এমনই হোক আগামীর বাংলাদেশ…….. রূপগঞ্জে ধানের শীষের প্রচারণায় উৎসবমুখর পরিবেশ: বিপুল ভোটে জয়ের আশা নেতাকর্মীদের

কটিয়াদীতে দুই দিনে সাড়ে তিন শতাধিক নেতাকর্মীর জামায়াতে যোগদান

Reporter Name / ৩৭ Time View
Update Time : রবিবার, ২৫ জানুয়ারী, ২০২৬

 

নিজস্ব প্রতিবেদক
কিশোরগঞ্জের কটিয়াদীতে বিএনপি, গণঅধিকার পরিষদসহ বিভিন্ন শ্রেণি-পেশার সাড়ে তিন শতাধিক নেতাকর্মী বাংলাদেশ জামায়াতে ইসলামীতে যোগদান করেছেন। বীর মুক্তিযোদ্ধা ও বিএনপির সাবেক সংসদ সদস্য, সদ্য জামায়াতে যোগ দেওয়া মেজর (অব.) আখতারুজ্জামান রঞ্জনের হাত ধরে তারা জামায়াতে যোগ দেন।
শনিবার রাত ৮টা পর্যন্ত উপজেলার চান্দপুর ইউনিয়নের দুর্গাপুর গ্রামে মেজর (অব.) আখতারুজ্জামান রঞ্জনের নিজ বাড়িতে তার উপস্থিতিতে জামায়াতের সহযোগী সদস্য ফরম পূরণের মাধ্যমে নতুন সদস্যরা আনুষ্ঠানিকভাবে সদস্যপদ গ্রহণ করেন।
জানা গেছে, গত ১৩ ডিসেম্বর বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের উপস্থিতিতে আনুষ্ঠানিকভাবে জামায়াতে ইসলামীতে যোগ দেন সাবেক এমপি ও বীর মুক্তিযোদ্ধা মেজর (অব.) আখতারুজ্জামান রঞ্জন। যোগদানের পর থেকেই তিনি কটিয়াদীসহ বিভিন্ন এলাকায় এবং ঢাকায় দলটির নানা কর্মসূচি ও অনুষ্ঠানে নিয়মিত অংশ নিয়ে বক্তব্য রাখছেন।
তিনি কিশোরগঞ্জ-২ (কটিয়াদী–পাকুন্দিয়া) আসনে জামায়াতে মনোনীত ১১ দলীয় জোটের প্রার্থীর পক্ষে নির্বাচনী প্রচারণায় সক্রিয় ভূমিকা পালন করছেন। পাশাপাশি গত বৃহস্পতিবার তিনি ঢাকা-১১ আসনে জামায়াতে ইসলামীর প্রার্থীর পক্ষে আয়োজিত এক নির্বাচনী জনসভায় বক্তব্য দেন এবং নিজ এলাকার নেতাকর্মী ও সমর্থকদের জামায়াতে যোগদানের আহ্বান জানান।
তার আহ্বানে সাড়া দিয়ে কটিয়াদী উপজেলার বিভিন্ন এলাকা থেকে উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক, উপজেলা গণঅধিকার পরিষদের নেতাকর্মী, সুশীল সমাজের প্রতিনিধি, বিভিন্ন পেশাজীবী, ব্যবসায়ী, সাবেক ইউপি সদস্য এবং দুইজন সনাতন ধর্মাবলম্বী ব্যক্তিসহ শুক্র ও শনিবার—এই দুই দিনে সাড়ে তিন শতাধিক মানুষ বাংলাদেশ জামায়াতে ইসলামীতে যোগ দেন।
এ সময় মেজর (অব.) আখতারুজ্জামান রঞ্জন বলেন, দেশ ও মানুষের কল্যাণে আদর্শভিত্তিক রাজনীতি প্রতিষ্ঠার লক্ষ্যেই তিনি বাংলাদেশ জামায়াতে ইসলামীতে যোগ দিয়েছেন। তিনি বলেন, দীর্ঘদিন ধরে জামায়াতে ইসলামী সম্পর্কে ভুল ব্যাখ্যা ও অপপ্রচার চালানো হয়েছে। বাস্তবে জামায়াতে ইসলামী কোনো যুদ্ধাপরাধী দল নয়; এটি একটি স্বাধীনতা ও সার্বভৌমত্বে বিশ্বাসী রাজনৈতিক দল।
এই আদর্শ ও বিশ্বাস থেকেই তিনি এ সিদ্ধান্ত নিয়েছেন। এবং তার আহ্বানে সাড়া দিয়েই বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ স্বেচ্ছায় বাংলাদেশ জামায়াতে ইসলামীতে যোগদান করছেন।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/