• রবিবার, ০১ ফেব্রুয়ারী ২০২৬, ০৭:১৬ অপরাহ্ন
  • [gtranslate]
শিরোনাম:
বেলাবোরের সাবেক ছাত্রলীগ নেতা পোল্ট্রি খামারি আজিম হ/ত্যা/র দুই কর্মচারীকে গ্রে*ফ*তা*র করেছে ডিবি পুলিশ।মুরগী বিক্রির টাকা আ*ত্ম*সাৎ করতেই হ/ত্যা করা হতে পারে বৌদ্ধদের অন্যতম ধর্মীয় উৎসব শুভ মাঘী পূর্ণিমা আজ কটিয়াদীতে পারিবারিক বিরোধে বিএনপির সাবেক সভাপতি টেটাবিদ্ধ হয়ে মৃত্যু আমাকে ভোট দিন, বিজয়ী হলে সবার বিয়ের ব্যবস্থা করব’ ভৈরবের সাদেকপুরে বিএনপি প্রার্থী শরীফুল আলমের উঠান বৈঠক ভৈরবে ঢাকা মেইলের বগি লাইনচ্যুত হওয়ার ৭ ঘণ্টা পর ট্রেন চলাচল শুরু কটিয়াদীতে দুই দিনে সাড়ে তিন শতাধিক নেতাকর্মীর জামায়াতে যোগদান কুলিয়ারচর ও ভৈরবে ১০ দলীয় জোট প্রার্থীর গণসংযোগ স্বপ্ন পুরনে এমনই হোক আগামীর বাংলাদেশ…….. রূপগঞ্জে ধানের শীষের প্রচারণায় উৎসবমুখর পরিবেশ: বিপুল ভোটে জয়ের আশা নেতাকর্মীদের

ভৈরবে ঢাকা মেইলের বগি লাইনচ্যুত হওয়ার ৭ ঘণ্টা পর ট্রেন চলাচল শুরু

Reporter Name / ৩৮ Time View
Update Time : মঙ্গলবার, ২৭ জানুয়ারী, ২০২৬

 

মোস্তাফিজ আমিন, ভৈরব॥
ভৈরব বাজার রেলওয়ে জংশন স্টেশন এলাকায় চট্টগ্রামগামী ‘ঢাকা মেইল’ ট্রেনের লাইনচ্যুত বগি উদ্ধার হয়েছে। ফলে সকাল সাড়ে ১০টার দিকে এই রুটে ট্রেন চলাচল শুরু হয়েছে।

আজ মঙ্গলবার ভোররাত সাড়ে ৩টার দিকে স্টেশনের আউটার সিগন্যাল এলাকায় এই দুর্ঘটনার ফলে ঢাকা-সিলেট ও ঢাকা-চট্টগ্রাম রুটে রেল যোগাযোগ বন্ধ হয়ে যায়।

রেলওয়ে সূত্র জানায়, রাত সাড়ে ৩টার দিকে চট্টগ্রামগামী ঢাকা মেইল ট্রেনটি ভৈরব স্টেশনের ১ নম্বর লাইন থেকে ২ নম্বর লাইনে ক্রসিং করার সময় আউটার এলাকায় একটি বগির দুটি চাকা লাইনচ্যুত হয়ে যায়। এতে রেললাইনটি সম্পূর্ণ ব্লক হয়ে পড়লে ওই রুট দিয়ে সব ধরনের ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়।

খবর পেয়ে সকাল ৭টার দিকে আখাউড়া থেকে একটি উদ্ধারকারী ট্রেন (রিলিফ ট্রেন) ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ শুরু করে। প্রায় সাড়ে ৩ ঘণ্টার উদ্ধার কাজ শেষে সকাল সাড়ে ১০টার দিকে লাইনচ্যুত বগিটি উদ্ধার করলে ট্রেন চলাচল শুরু হয়।

এদিকে এই দুর্ঘটনার ফলে আন্ত;নগর কক্সবাজার এক্সপ্রেস, এগারসিন্দুর এক্সপ্রেসসহ বেশ কয়েকটি ট্রেন ভৈরব বাজার রেলওয়ে জংশন স্টেশনে আটকা পড়ে।

এছাড়া কিশোরগঞ্জগামী এগারসিন্দুর, সিলেটগামী পারাবত এক্সপ্রেস, ঢাকাগামী চট্টগ্রাম মেইল ও তূর্ণা নিশীথা এক্সপ্রেসসহ বেশ কয়েকটি ট্রেন আশে পাশের বিভিন্ন স্টেশনে আটকে থাকে।

এতে করে ওইসব ট্রেনের হাজার হাজার যাত্রীর যাত্রা বিলম্বজনিত কারণে দুর্ভোগ শিকার হন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/