নিজস্ব প্রতিবেদক
কিশোরগঞ্জের কটিয়াদীতে আপন বড় ভাইয়ের সাথে পারিবারিক বিরোধের জের ধরে এক মারামারির ঘটনায় উপজেলার আচমিতা ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি ও সাবেক ইউপি সদস্য তার ছেলেসহ মাথায় ও হাতে টেটাবিদ্ধ হয়ে গুরুতর ভাবে আহত হলে একজনের মৃত্যু হয়েছে। মৃত ও আহতরা হলেন আচমিতা ইউনিয়ন বিএনপি এবং আচমিতা ইউনিয়ন পরিষদের সাবেক সভাপতি ও সদস্য মাহমুদুর রহমান কামাল (৫৫) । আহত হয়েছেন তারই ছেলে মো. কাঁকন মিয়া ( ১৮) ।
ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার সকালে উপজেলার আচমিতা ইউনিয়নের পশ্চিম ভিটাদিয়া গ্রামে । টেটাবিদ্ধ অবস্থায় দুইজনকে উদ্ধার করে প্রথমে কটিয়াদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসা এবং মাথায় ও হাতে বিদ্ধ টেটা অপসারণের জন্য ঢাকায় প্রেরণ করা হয়েছে। এ ঘটনায় টেটাবিদ্ধ কামাল মেম্বারের বড় ভাই অবসরপ্রাপ্ত স্কুল শিক্ষক জালাল উদ্দিন ও তার স্ত্রী শামসুন্নাহারকে আটক করেছে পুলিশ।
কটিয়াদী উপজেলা বিএনপির সহ-সভাপতি শফিকুর বাদল মাহমুদুর রহমান কামাল মেম্বারের মৃত্যুর খবরটি নিশ্চিত করেছেন।
জানা যায়, মাহমুদুর রহমান কামাল মেম্বার এর সাথে তার বড় ভাই ভিটাদিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক জালাল উদ্দিনের দীর্ঘদিন যাবৎ জমি সংক্রান্ত বিরোধ চলে আসছিল। এর জের ধরে সংঘর্ষ হলে মাহমুদুর রহমান কামালের মাথার এক পাশে ও তার ছেলে কাকনের হাতে টেটা বিদ্ধ হয়ে মারাত্মক আহত হলে চিকিৎসাধীন অবস্থায় বিকালে ঢাকায় মাহমুদুর রহমান কামাল মেম্বারের মৃত্যু হয়।
টেটাবিদ্ধ কামাল মেম্বারের প্রতিপক্ষ বড়ভাই জালাল উদ্দিন জানান, ১৭ বছর যাবত জমি ও দোকান নিয়ে তাদের মাঝে বিরোধ চলে আসছিল। পিতার জীবদ্দশায় জমি জমা বন্টন করে দিলেও তারা জোর পূর্বক আমার জমি ভোগদখল করে আসছে। বৃহস্পতিবার সকালে কামাল আমার জমির আইল কাটলে আমার ছেলে বাধা দেয়। তখন কামাল মেম্বার তার হাতে থাকা কাচি ও টেটা দিয়ে আমার ছেলে সাদ্দামকে ডিল দিলে সে সরে যায়। তার টেটা দিয়ে পাল্টা আঘাত করলে তাদের গায়ে লাগে।
কটিয়াদী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সৈয়দ মো. শাহরিয়ার অনিক জানান, টেটাবিদ্ধ দুজনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসা টেপা অপসারণের জন্য ঢাকায় প্রেরণ করা হয়েছে।
কটিয়াদী মডেল থানার অফিসার ইনচার্জ মো. মাহবুবুর রহমান জানান, ভাইয়ে ভাইয়ে জমি সংক্রান্ত বিরোধে দুইজন টেটা বিদ্ধ হয়েছে। এ ঘটনায় আহত কামাল মেম্বারের মেয়ে ইসরাত জাহান করবী বাদী হয়ে একটি অভিযোগ দায়ের করেছেন। অভিযুক্ত জালাল উদ্দিন ও তার স্ত্রী শামসুন্নাহার কে আটক করা হয়েছে।
https://slotbet.online/