নিজস্ব প্রতিবেদক:
দীর্ঘ ১১ বছর পর ভৈরব পৌর নিউ মাকের্টের আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। শেখ সৈকত হোসেন চিশতিকে আহ্বায়ক ও তানভীর আহম্মেদকে সদস্য সচিব করে ১৩ সদস্যের এই কমিটি গঠন করা হয়েছে।
গতকাল রবিবার মার্কেটের ভারপ্রাপ্ত সভাপতি হাজী মোঃ দেলোয়ার হোসেনের সভাপতিতে, সকল কার্যনির্বাহী কমিটির সদস্যদের উপস্থিতিতে অনুষ্ঠিত এক সভায় পুরাতন কমিটি বিলুপ্ত করা হয়। পরে মার্কেট কমিটিকে গতিশীল করার লক্ষ্যে নতুন পূর্ণাঙ্গ কমিটি গঠন করা ও মার্কেটের সার্বিক উন্নয়ন ও ক্রেতা সাধারণের নিরাপত্তা ব্যবস্থা ও পরিচালনার সুবিধার্ধে ১৩ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন করা হয়।
গঠিত আহ্বায়ক কমিটির অন্য সদস্যরা হলেন- হাজী দেলোয়ার হোসেন, শাহআলম চিশতী, মোঃ সাইফুল ইসলাম, মোঃ কামরুজ্জামান কোহিনূর, আদিল উদ্দিন আহমেদ, জাকির হোসেন, ইমন মোল্লা, মোবারক হোসেন, তৌফিক আহমেদ ও সুজন আহমেদ।
আসন্ন রমজানে ক্রেতা সাধারণের কেনা কাটায় যেন কোন সমস্যা না হয় সেদিকে সর্বোচ্চ খেয়াল রাখার বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করা হয়।
সভায় এখন থেকে প্রতি রবিবারসহ ঈদ-উল-ফিতর পর্যন্ত প্রতি দিন সকাল ৯টা থেকে মার্কেট খোলা থাকবে বলে সিদ্ধান্ত নেওয়া হয়।
https://slotbet.online/