• রবিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:৪৬ পূর্বাহ্ন
  • [gtranslate]
শিরোনাম:
ডাঃ মমতাজ বেগম ইউনিভার্সিটি অব সায়েন্স এন্ড টেকনোলজি কর্তৃক আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন* মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে ভাষা শহীদের জানাই গভীর শ্রদ্ধা। (অরুণিমা পরিবার) বোরকা পরে ক্রেতা সেজে বাজারে নির্বাহী ম্যাজিস্ট্রেট ​হাওরবাসীর ভাগ্যবদল ও টেকসই উন্নয়নে পৃথক মন্ত্রণালয়ের দাবি রক্তে কেনা বর্ণমালা, আজ মোদের গর্বের মালা। অমর একুশে ফেব্রুয়ারি—ভাষা শহীদের প্রতি বিনম্র শ্রদ্ধা।” (অরুণিমা পরিবার) একুশে বইমেলায় আসছে সাংবাদিক মোস্তফা খানের উপন্যাস ‘একটি কলমের দাম’ বিএনপি ক্ষমতায় আসায় ১৭ বছর পর জুতা পরলেন সুরুজ পাঠান সুষ্ঠু নির্বাচন  উপহার দেওয়ায় বেলাবো প্রেসক্লাবের পক্ষ হতে প্রশাসনকে অভিনন্দন  প্রথম দিনের অফিস, বাণিজ্য মন্ত্রণালয়ে। মাননীয় প্রতিমন্ত্রী, *জনাব মো: শরীফুল আলম।* নিরন্তর শুভ কামনা আপনার জন্য।(অরুণিমা পরিবার) চাঁদপুরে বিদ্যুৎপৃষ্ট হয়ে মা-ছেলের মৃত্যু

ডাঃ মমতাজ বেগম ইউনিভার্সিটি অব সায়েন্স এন্ড টেকনোলজি কর্তৃক আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন*

Reporter Name / ৩০ Time View
Update Time : শনিবার, ২১ ফেব্রুয়ারী, ২০২৬

অরুণিমা নিউজ :

যথাযোগ্য মর্যাদা ও গভীর শ্রদ্ধার মধ্য দিয়ে কিশোরগঞ্জের ভৈরবে অবস্থিত ডাঃ মমতাজ বেগম ইউনিভার্সিটি অব সায়েন্স এন্ড টেকনোলজি কর্তৃক ২১ ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন করা হয়। দিবসটি উপলক্ষে জাতীয় পতাকা অর্ধনির্মিত করা হয় এবং ভাষা শহীদদের স্বরণে এক মিনিট নিরবতা পালন করা হয়। পরবর্তী কর্মসূচির অংশ হিসেবে ক্যাম্পাসের কেন্দ্রীয় শহীদ মিনারে ভাষা শহীদদের প্রতি পুষ্পস্তবক অর্পণ করা হয়।

পুষ্প অর্পণ শেষে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের উদ্যোগে প্রকাশিত দেয়ালিকা ‘চেতনায়-৫২’-এর দ্বিতীয় সংখ্যার আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য (ভারপ্রাপ্ত) ড. মোহাম্মদ আজিজুল হক। এছাড়াও উপস্থিত ছিলেন রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) মো. জাকির হোসেন, সায়েন্স ফ্যাকাল্টির ডিন প্রফেসর ড. এএফএম নাজমুস সাদাত, বিজনেস ফ্যাকাল্টির ডিন ড. আকিম এম রহমান, বিভিন্ন বিভাগের চেয়ারম্যানবৃন্দ, শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী ও শিক্ষার্থীরা।

উদ্বোধনী বক্তব্যে উপাচার্য (ভারপ্রাপ্ত) ড. মোহাম্মদ আজিজুল হক বলেন, “২১ ফেব্রুয়ারি আমাদের জাতিসত্তার গৌরবময় অধ্যায়। ভাষা শহীদদের আত্মত্যাগের মধ্য দিয়েই আমরা মাতৃভাষায় কথা বলার অধিকার পেয়েছি। নতুন প্রজন্মের কাছে ভাষা আন্দোলনের ইতিহাস, চেতনা ও মূল্যবোধ তুলে ধরতে এ ধরনের দেয়ালিকা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।” তিনি আরও বলেন, “বাংলা ভাষার শুদ্ধ চর্চা, গবেষণা ও সৃজনশীলতা -কে আমাদের বিশ্ববিদ্যালয় সর্বদা উৎসাহিত করবে। ভাষার মর্যাদা রক্ষায় সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।”

অনুষ্ঠানে অংশগ্রহণকারীরা ভাষা শহীদদের আত্মত্যাগের কথা স্মরণ করে বাংলা ভাষার সমৃদ্ধি ও বিকাশে সক্রিয় ভূমিকা রাখতে দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/