• শুক্রবার, ২৭ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:৪৩ পূর্বাহ্ন
  • [gtranslate]
শিরোনাম:
নরসিংদীতে কিশোরীকে ধর্ষণের পর হত্যা: মেম্বারসহ আটক ৩, পলাতক নূরা বিয়ের একগুচ্ছ ছবি ভাইরাল  বিজয়-রাশমিকার বেলাবো প্রেসক্লাবের সাবেক সভাপতি,সাপ্তাহিক নিরপেক্ষ অরুণিমার সহযোগী সম্পাদক ও দৈনিক সমকালের বেলাবো উপজেলা প্রতিনিধি শেখ আব্দুল জলিলকে হৃদরোগ ইনস্টিটিউটে ভর্তি অবস্থায় শারীরিক অবস্থার অবনতি ঘটায় আজ তাকে CCU তে স্থানান্তর করা হয়েছে। তার সুস্থতা কামনায় সকলের কাছে দোয়ার দরখাস্ত রইল। বেলাবো প্রেসক্লাবের সাবেক সভাপতি,সাপ্তাহিক নিরপেক্ষ অরুণিমার সহযোগী সম্পাদক ও দৈনিক সমকালের বেলাবো উপজেলা প্রতিনিধি শেখ আব্দুল জলিল CCU তে স্থানান্তর করা হয়েছে। তার সুস্থতা কামনায় সকলের কাছে দোয়া কামনা বেলাবো প্রেসক্লাবের সাবেক সভাপতি,সাপ্তাহিক নিরপেক্ষ অরুণিমার সহযোগী সম্পাদক ও দৈনিক সমকালের বেলাবো উপজেলা প্রতিনিধি শেখ আব্দুল জলিল CCU তে স্থানান্তর করা হয়েছে। তার সুস্থতা কামনায় সকলের কাছে দোয়ার দরখাস্ত রইল। ৯ বিশিষ্ট ব্যক্তি ও এক ব্যান্ডকে একুশে পদক তুলে দিলেন প্রধানমন্ত্রী বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ শেখের ৯০তম জন্মবার্ষিকী আজ পাকিস্তানে ৭০ বছরের বৃদ্ধকে বিয়ে করলেন ২২ বছরের তরুণী! বইছে তুমুল আলোচনার ঝড় দেবরের আত্মহত্যার একদিন পর ফাঁস নিলেন ভাবীও কিশোরগঞ্জে লিখিত পরীক্ষায় প্রক্সি দিয়ে পাস, ভাইবা দিতে এসে ৯ পরীক্ষার্থী আটক

দেবরের আত্মহত্যার একদিন পর ফাঁস নিলেন ভাবীও

Reporter Name / ১৬ Time View
Update Time : বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী, ২০২৬

দেবরের আত্মহত্যার একদিন পর ফাঁস নিলেন ভাবীও

 সংবাদদাতা :

শরীয়তপুরের ভেদরগঞ্জে এক যুবকের আত্মহত্যার রেশ কাটতে না কাটতেই পরদিন তার চাচাতো ভাইয়ের স্ত্রীও আত্মহত্যা করেছেন বলে জানিয়েছে পরিবার। পরপর দুই আত্মহত্যার ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) সন্ধ্যায় ঢাকার মোহাম্মদপুর এলাকায় নিজ ভাড়া বাসায় গলায় ফাঁস দেন ভেদরগঞ্জ উপজেলার মধ্য মহিষার এলাকার বাসিন্দা মিল্টন মল্লিক। তিনি সম্প্রতি বিদেশ থেকে দেশে ফিরে ঢাকায় একটি মিষ্টির দোকানে কাজ করছিলেন। ইফতারের পর কর্মস্থলের পাশের বাসায় এ ঘটনা ঘটে বলে জানা গেছে।

পরিবারের দাবি, মিল্টনের সঙ্গে তার চাচাতো ভাই মালয়েশিয়া প্রবাসী ফয়সাল মল্লিকের স্ত্রী এলিনা আক্তারের ঘনিষ্ঠ সম্পর্ক ছিল। প্রায় তিন মাস আগে বিষয়টি জানাজানি হলে দুই পরিবারে উত্তেজনা সৃষ্টি হয়। মিল্টনের মৃত্যুর খবর গ্রামে পৌঁছানোর পর বুধবার (২৫ ফেব্রুয়ারি) সকালে মধ্য মহিষার এলাকায় স্বামীর বাড়িতে গলায় ফাঁস দেন এলিনা আক্তার।

মিল্টনের এক আত্মীয় বলেন, তাদের মধ্যে সম্পর্কের বিষয়টি আগে থেকেই পরিবার জানত। ঘটনার জের ধরেই দুজন এমন সিদ্ধান্ত নিয়েছেন বলে ধারণা করা হচ্ছে। স্থানীয় এক বাসিন্দা জানান, মিল্টনের মরদেহ গ্রামে আনার প্রস্তুতি চলছিল, এমন সময় এলিনার আত্মহত্যার খবর ছড়িয়ে পড়ে।

ভেদরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল বাসার বলেন, হাসপাতাল থেকে খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করেছে। ময়নাতদন্তের জন্য তা সদর হাসপাতালে পাঠানো হয়েছে। ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/