বেলাবো(নরসিংদী)প্রতিনিধিঃ
স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার সাখাওয়াত হোসেন বকুল বলেছেন, “স্বাস্থ্যসেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে কাজ করছে সরকার`। তিনি বলেন প্রত্যেকটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নতুন ভাবে নতুন উদ্যম স্বাস্থ্য সেবাকে বর্ধিত করার লক্ষ্যে বিভিন্ন ইনস্ট্রাশন দিয়েছি। সারা বাংলাদেশ ব্যাপী জনবল সংকট রয়েছে এ গুলোকে অতিক্রম করে কি ভাবে শতভাগ স্বাস্থ্য সেবা নিশ্চিত করা যায়, জনগনের দোরগোড়ায় কিভাবে স্বাস্থ্য সেবা পৌছে দেওয়া যায় আমরা সার্বিক ভাবে প্রধানমন্ত্রী নেতৃত্বে কাজ শুরু করেছি। স্বাস্থ্যখাতকে সিন্ডিকেট ও দুর্নীতিমুক্ত করে স্বাস্থ্য ব্যবস্থাকে নিরবিচ্ছিন্ন ও সহজলভ্য করতে বিশেষ গুরুত্ব দেওয়া হবে।
মন্ত্রী আরও বলেন,স্বাস্থ্য ব্যবস্থায় শূন্য পদগুলো দ্রুত পূরণের ব্যবস্থা নেওয়া হবে, যেখানে প্রয়োজন সেখানে পদায়ন করা হবে।
শনিবার (২৮ফেব্রুয়ারি), সকালে বেলাবো উপজেলার সরকারি কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।
মন্ত্রী আরও জানান,কমিউনিটি ক্লিনিকগুলোকে প্রয়োজনীয় জনবলসহ সচল করা হবে, যাতে মায়েরা প্রাথমিক স্বাস্থ্যসেবা সহজেই নিতে পারে। এছাড়া যেসব হাসপাতাল পর্যাপ্ত জনবল ও যন্ত্রাংশের অভাবে কার্যক্রম বন্ধ ছিল, সেগুলো চালু করার জন্য প্রয়োজনীয় কার্যক্রম গ্রহণ করা হয়েছে।নেতাকর্মীদের উদ্দেশ্য মন্ত্রী বলেন, যারা দূর্নীতির সাথে জড়িত হবে এবং কর্মীদের সাথে খারাপ আচরণ করবে তাদের স্থান দলে হবে না।
অচিরেই বেলাবো- মনোহরদীকে মাদকের করতে জিরো টলারেন্স নীতি প্রয়োগ করবো। বেলাবো- মনোহরদীর সকল রাস্তাঘাট,মসজিদ, মন্দির সহ অবকাঠামো উন্নয়নের মাধ্যমে আধুনিক উপজেলা হিসেবে উপহার দিব।
সভায় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা উম্মে হাফসা নাদিয়া, সহকারী কমিশনার (ভূমি) আজিজ সারতাজ জায়েদ, উপজেলা বিএনপির আহ্বায়ক আহসান হাবিব বিপ্লব,সদস্য সচিব এম এ কাদের জলিল,থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাএস এস আমান উল্লাহ এবং সরকারি সকল দপ্তরের কর্মকর্তা কর্মচারী ও নেতৃবৃন্দ।
https://slotbet.online/