• সোমবার, ৩০ মার্চ ২০২৬, ০৪:০৭ পূর্বাহ্ন
  • [gtranslate]
শিরোনাম:
ভৈরবে বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মোঃ রফিকুল ইসলাম স্মরণে দোয়া মাহফিল অনুষ্ঠিত যথাযোগ্য মর্যাদায় কটিয়াদীতে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন ইতিহাসের নির্মমতার সাক্ষী অযত্নে অবহেলায় ময়লায় চাপা কটিয়াদীর বধ্যভূমি স্মৃতিস্তম্ভ বর্তমান সরকার ন্যায় ও ইনসাফ কায়েমে ওয়াদাবদ্ধ -মো: শরীফুল আলম এমপি পাট ও বস্ত্র প্রতিমন্ত্রী বেলাবোতে আরিয়াল খাঁ নদীতে গঙ্গা স্নান করতে পুণ্যার্থীর ঢল ব্যাংকার্স এসোসিয়েশন অব ভৈরবের উদ্যোগে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয় কটিয়াদীতে নজরুল একাডেমির ঈদ পুনর্মিলনী ও সাংস্কৃতিক সন্ধ্যা কটিয়াদীতে অগ্নিকান্ডে ৫ দোকান পুড়ে ছাই ভৈরবে মাজারের ওরসে প্রভাব বিস্তার নিয়ে সংঘর্ষে অর্ধশত আহত॥ বাড়ি-ঘর ভাংচুর॥ আটক-৬ নিরাপদ সড়ক চাই (নিসচা) ভৈরব শাখার ঈদ পুনর্মিলনী ২০২৬ অনুষ্ঠিত।

বেলাবোতে আরিয়াল খাঁ নদীতে গঙ্গা স্নান করতে পুণ্যার্থীর ঢল

Reporter Name / ৫৪ Time View
Update Time : বৃহস্পতিবার, ২৬ মার্চ, ২০২৬
oplus_1024

দিদার হোসেন পিন্টু:

‘হে লৌহিত্য আমার পাপ হরণ করো’ এই মন্ত্র উচ্চারণে পাপ-শাপ মোচনে মহাষ্টমীতে বেলাবো উপজেলার আরিয়াল খাঁ নদীতে গঙ্গা স্নান করতে পুণ্যার্থীর ঢল নেমেছে। স্নান করতে এসে মহান সৃষ্টিকর্তার কাছে দেশবাসীর জন্য শান্তি কামনায় প্রার্থনা করেছেন সনাতন ধর্মাবলম্বী নারী-পুরুষ ভক্ত ও পুণ্যার্থীরা।

বৃহস্পতিবার সকালে প্রতি বছরের ন্যায় এবারও বেলাবো থানা সংলগ্ন নদীর পাড়ে পুণ্যস্নান উৎসব এবং মেলার আয়োজন
করেছেন উপজেলার সনাতন ধর্মাবলম্বী লোকজন।

এদিকে নদীতে গঙ্গা স্নান উৎসবকে কেন্দ্র করে মেলায় মিষ্টি জাতীয় বিভিন্ন ধরনের খাবার, বাঁশ-বেতের আসবাবপত্র, মাটি ও প্লাস্টিকের তৈরি খেলনা, পুতুল, ঘোড়া, ট্রাক গাড়ি, হাঁড়ি-পাতিল, মাছের দোকান, চিড়া-মুড়ি, দই দোকানিরা তাদের পণ্যের পসরা সাজিয়ে বসে।

সরেজমিনে দেখা গেছে, ভোর থেকেই দলে দলে পুণ্যস্নানে ব্যাস্ত বেলাবো থানা সংলগ্ন ব্রীজ ঘাট
নরসিংদী কিশোরগন্জ ব্রাহ্মণ্যবাড়িয়া জেলার বিভিন্ন উপজেলার নানা বয়সি হাজারো ভক্ত ও পুণ্যার্থীরা নদীর পাড়ে আসছেন পবিত্র স্নান করতে।

এ সময় তারা সৃষ্টিকর্তার কাছে বিভিন্ন মানত ও দেশবাসীর জন্য শান্তি কামনায় প্রার্থনা করেন।
সব মিলিয়ে আনন্দ উৎসবে মেতেছিল সনাতন ধর্মাবলম্বী লোকজন। তাছাড়া একে অপরের সঙ্গে সৌজন্য বিনিময় করেন তারা।

স্নান করতে আসা সন্ধ্যা রানি দাস, সুজন দাস, সুদীপ পালসহ আরও অনেকেই জানান, নদীতে নতুন জলে পুণ্যস্নান করেছি ও পূজা দিয়েছি। মহাষ্টমীতে এখানে স্থানীয় লোকজনসহ দূর-দূরান্ত থেকে অনেক মানুষ মেলা দেখতে আসছে। ফলে আরিয়াল খাঁ তীর্থস্থানে পরিণত হয়েছে। এখানে পুণ্যার্থীরা স্নান করছে তাদের মনোবাসনা পূরণের জন্য।

পুণ্যস্নান ও মেলার আয়োজক কমিটির সভাপতি শিবু পাল বলেন, জেলার বিভিন্ন এলাকার সনাতন হিন্দু ধর্মাবলম্বীরা পাপ মোচনের আশায় নদীতে স্নান করতে এসেছেন। প্রশাসনের সহযোগিতায় স্নান উৎসব সুষ্ঠু ও সুন্দরভাবে সম্পন্ন হয়েছে।’

সাধারণ সম্পাদক রাজন কর্মকার বলেন, ‘মনের বসনা ও মানত পূরণে ভোর থেকে পুণ্যার্থী ও ভক্তরা স্নান ঘাটে পূজা অর্চনা করতে আসে। আগতদের জন‌্য সকল ব‌্যবস্থা গ্রহণ করাসহ প্রসাদের ব‌্যবস্থা করা হয়। স্নানোৎসবে পুলিশ সদস‌্য দায়িত্ব পালন করেছেন পুণ্যার্থী ও ভক্তদের নিরাপত্তার জন‌্য।

এসময় আরো উপস্থিত ছিলেন, পুঁজা উদযাপন কমেটির সভাপতি প্রভির কুমার ঘোষ,সুভাষ দাস,রাজিব চক্রবতি পিন্টু, সুধন সূত্র ধর,প্রীতিশ কান্তি ঘোষ,অরুন পাল,শ্যামল কর্মকার,দিলীপ দাস।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/