মোস্তাফিজ আমিন, ভৈরব।।
মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের বর্তমান সরকার জনগণের ভোটে নির্বাচিত সরকার। তাই রাষ্ট্রে ন্যায় ও ইনসাফ কায়েমে ওয়াদাবদ্ধ।
কিশোরগঞ্জের কুলিয়ারচরে মহান স্বাধীনতা দিবসের কুচকাওয়াজের উদ্বোধনী অনুষ্ঠানে পাট ও বস্ত্র প্রতিমন্ত্রী মো: শরীফুল আলম এমপি এ কথা বলেছেন।
তিনি এ সময় আরও বলেন-লাখো শহীদের আত্মত্যাগ আর নারীর সম্ভ্রমের বিনিময়ে অর্জিত এই স্বাধীনতার সুফল জনগণের দ্বোরগোড়ায় পৌঁছে দিতে আমাদের সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।
মানবিক রাষ্ট্র গঠনে যার যার অবস্থান থেকে দেশের জন্য কাজ করতে হবে।
কুলিয়ারচর থানার মাঠে আয়োজিত স্বাধীনতা দিবসের কুচকাওয়াজে এ সময় আরও বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: ইয়াসিন খন্দকার।

এর আগে তিনি শহরের থানা রোড এলাকায় মহান মুক্তিযুদ্ধে শহীদদের প্রতি সম্মান জানিয়ে স্বাধীনতা স্তম্ভে পুষ্পার্ঘ্য অর্পণ করেন।
এরপর দিনব্যাপী কর্মসূচীর অংশ হিসেবে তিনি মুক্তিযোদ্ধাদের কবর জিয়ারত করে তাঁদের রুহের মাগফেরাত কামনা করে দোয়া করেন।
পরে দুপুরে বীর মুক্তিযোদ্ধা শহীদ মুক্তিযোদ্ধাদের পরিবারদের সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য রাখেন এবং তাঁদের হাতে উপহার তুলে দেন।
https://slotbet.online/