• সোমবার, ৩০ মার্চ ২০২৬, ০৪:০৭ পূর্বাহ্ন
  • [gtranslate]
শিরোনাম:
ভৈরবে বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মোঃ রফিকুল ইসলাম স্মরণে দোয়া মাহফিল অনুষ্ঠিত যথাযোগ্য মর্যাদায় কটিয়াদীতে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন ইতিহাসের নির্মমতার সাক্ষী অযত্নে অবহেলায় ময়লায় চাপা কটিয়াদীর বধ্যভূমি স্মৃতিস্তম্ভ বর্তমান সরকার ন্যায় ও ইনসাফ কায়েমে ওয়াদাবদ্ধ -মো: শরীফুল আলম এমপি পাট ও বস্ত্র প্রতিমন্ত্রী বেলাবোতে আরিয়াল খাঁ নদীতে গঙ্গা স্নান করতে পুণ্যার্থীর ঢল ব্যাংকার্স এসোসিয়েশন অব ভৈরবের উদ্যোগে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয় কটিয়াদীতে নজরুল একাডেমির ঈদ পুনর্মিলনী ও সাংস্কৃতিক সন্ধ্যা কটিয়াদীতে অগ্নিকান্ডে ৫ দোকান পুড়ে ছাই ভৈরবে মাজারের ওরসে প্রভাব বিস্তার নিয়ে সংঘর্ষে অর্ধশত আহত॥ বাড়ি-ঘর ভাংচুর॥ আটক-৬ নিরাপদ সড়ক চাই (নিসচা) ভৈরব শাখার ঈদ পুনর্মিলনী ২০২৬ অনুষ্ঠিত।

যথাযোগ্য মর্যাদায় কটিয়াদীতে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন

Reporter Name / ২৩ Time View
Update Time : বৃহস্পতিবার, ২৬ মার্চ, ২০২৬

নিজস্ব প্রতিবেদক
কিশোরগঞ্জের কটিয়াদীতে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপিত হয়েছে। ২৬ মার্চ প্রত্যুষে কটিয়াদী মডেল থানা প্রাঙ্গণে ৩১ বার তোপধ্বনির মাধ্যমে দিবসটির সূচনা করা হয়। সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে সরকারি, আধাসরকারি, স্বায়ত্তশাসিত ও বেসরকারি সকল প্রতিষ্ঠানে জাতীয় পতাকা উত্তোলন করা হয়।
দিবসটি উপলক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে সকাল ৭টায় উপজেলা কেন্দ্রীয় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করা হয়। পরে সকাল ৮টা ৩০ মিনিটে কটিয়াদী সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে জাতীয় সংগীতের মাধ্যমে জাতীয় পতাকা উত্তোলন ও অভিবাদন গ্রহণ করা হয়। এ সময় উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের অংশগ্রহণে বর্ণাঢ্য কুচকাওয়াজ, শরীরচর্চা প্রদর্শনী ও ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। কুচকাওয়াজে পুলিশ, আনসার-ভিডিপি, স্কাউটস ও গার্লস গাইড অংশগ্রহণ করে। অনুষ্ঠানে অভিবাদন গ্রহণ করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শামীমা আফরোজ মারলিজ এবং কটিয়াদী মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মাহবুবুর রহমান।
উপজেলা নির্বাহী কর্মকর্তা শামীমা আফরোজ মারলিজের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ-২ (কটিয়াদী-পাকুন্দিয়া) আসনের সংসদ সদস্য এডভোকেট মোহাম্মদ জালাল উদ্দিন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) লাবনী আক্তার তারানা, কটিয়াদী মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মাহবুবুর রহমান, মুক্তিযোদ্ধা সংসদ বাংলাদেশ কটিয়াদী উপজেলা শাখা ডেপুটি কমান্ডার মোঃ ইসরাঈল মিয়া, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ সৈযদ মোঃ শাহরিয়ার অনিক, উপজেলা বিএনপির সভাপতি ও সাবেক পৌর মেয়র তোফাজ্জল হোসেন খান দিলীপ, পৌর বিএনপির সভাপতি আশরাফুল হক দাদন, সাধারণ সম্পাদক সাজেদুর রহমান সজল সরকার, উপজেলা জামায়াতে ইসলামীর আমীর অধ্যাপক মোজাম্মেল হক জোয়ারদার, সেক্রেটারী মাহমুদুল হাসান, কটিয়াদী সরকারী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. বদিউল আলম মাহফুজ, উপজেলা বিএনপির সহ-সভাপতি মিজানুর রহমান স্বপন, শেখ জসিম উদ্দিন মেনু, মো. শফিকুর রহমান বাদল, মো. শহিদুল্লাহ, যুগ্ম সাধারন সম্পাদক মাহফুজুর রহমান মিটু, শফিকুল ইসলাম ফুলু, সাংগঠনিক সম্পাদক মো. খলিলুর রহমান, হাজী মোহাম্মদ আলী, পৌর বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মো. শাহজাহান সিরাজী, উপজেলা যুবদলের আহবায়ক মো. মাহবুবুল আলম মাসুদ, পৌর যুবদলের আহবায়ক মো. জিল্লুর রহমান, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মো. ইলিয়াস আলী, সদস্য সচিব শহিদুল ইসলাম সেলিম, উপজেলা ছাত্রদলের আহবায়ক তসরিফুল হাসিব, সদস্য সচিব আশিক রহমান, উপজেলা শ্রমিকদলের সভাপতি মো. শরিফুল ইসলাম সহ উপজেলার বিভিন্ন দপ্তরের সরকারী কর্মকর্তা, সাংবাদিক, উপজেলা ও পৌর বিএনপি এবং বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
পরে বিজয়ীদের মাঝে পুরষ্কার বিতরণ করা হয়েছে। একই স্থানে সকাল ১১:০০ টায় বীর মুক্তিযোদ্ধা ও শহিদ পরিবারের সদস্যদের সংবর্ধনা দেওয়া হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/