• সোমবার, ৩০ মার্চ ২০২৬, ০৪:০৭ পূর্বাহ্ন
  • [gtranslate]
শিরোনাম:
ভৈরবে বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মোঃ রফিকুল ইসলাম স্মরণে দোয়া মাহফিল অনুষ্ঠিত যথাযোগ্য মর্যাদায় কটিয়াদীতে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন ইতিহাসের নির্মমতার সাক্ষী অযত্নে অবহেলায় ময়লায় চাপা কটিয়াদীর বধ্যভূমি স্মৃতিস্তম্ভ বর্তমান সরকার ন্যায় ও ইনসাফ কায়েমে ওয়াদাবদ্ধ -মো: শরীফুল আলম এমপি পাট ও বস্ত্র প্রতিমন্ত্রী বেলাবোতে আরিয়াল খাঁ নদীতে গঙ্গা স্নান করতে পুণ্যার্থীর ঢল ব্যাংকার্স এসোসিয়েশন অব ভৈরবের উদ্যোগে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয় কটিয়াদীতে নজরুল একাডেমির ঈদ পুনর্মিলনী ও সাংস্কৃতিক সন্ধ্যা কটিয়াদীতে অগ্নিকান্ডে ৫ দোকান পুড়ে ছাই ভৈরবে মাজারের ওরসে প্রভাব বিস্তার নিয়ে সংঘর্ষে অর্ধশত আহত॥ বাড়ি-ঘর ভাংচুর॥ আটক-৬ নিরাপদ সড়ক চাই (নিসচা) ভৈরব শাখার ঈদ পুনর্মিলনী ২০২৬ অনুষ্ঠিত।

ভৈরবে বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মোঃ রফিকুল ইসলাম স্মরণে দোয়া মাহফিল অনুষ্ঠিত

Reporter Name / ৫৩ Time View
Update Time : রবিবার, ২৯ মার্চ, ২০২৬

, মোঃ আলাল উদ্দিন:

জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ কলেজের সম্মানে ভূষিত ভৈরবের রফিকুল ইসলাম মহিলা কলেজের প্রতিষ্ঠাতা বীর মুক্তিযোদ্ধা মরহুম আলহাজ্ব মোঃ রফিকুল ইসলাম স্মরণে আজ সকাল সাড়ে ১১টায় কলেজ মিলনায়তনে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোঃ শহীদুল্লাহর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলেজ গভর্নিং বডির সভাপতি ও ভৈরব উপজেলা নির্বাহী অফিসার কে এম মামুনুর রশীদ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মরহুমের একমাত্র সহোদর ছোট ভাই উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ও কলেজ গভর্নিং বডির সদস্য মোঃ আরিফুল ইসলাম, মরহুমের জ্যেষ্ঠ পুত্র এডভোকেট রাকিব শরফুদ্দিন, উপজেলা যুবদলের আহ্বায়ক ও কলেজ গভর্নিং বডির সদস্য মোঃ দেলোয়ার হোসেন সুজন, কলেজ গভর্নিং বডির সদস্য ও পৌর বিএনপির সহ-সভাপতি মোঃ আক্তারুজ্জামান এবং বীর মুক্তিযোদ্ধা মোঃ শাজাহান।

অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন কলেজের লাইব্রেরিয়ান কাজী মোঃ উসমান গণি।
আলোচনা সভা শেষে মরহুম বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মোঃ রফিকুল ইসলামের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া পরিচালনা করেন কলেজের হিসাববিজ্ঞান বিভাগের প্রভাষক মোঃ ইকবাল হোসেন।
বক্তারা মরহুম রফিকুল ইসলামের বর্ণাঢ্য কর্মময় জীবনের বিভিন্ন দিক তুলে ধরে তাঁর অবদান গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন।
কলেজ কর্তৃপক্ষ জানান, আগামী ৯ এপ্রিল বৃহস্পতিবার কলেজ মাঠে ভৈরবসহ সর্বসাধারণের অংশগ্রহণে বৃহৎ পরিসরে একটি শোকসভার আয়োজন করা হবে।
উল্লেখ্য, বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মোঃ রফিকুল ইসলাম গত ২৩ মার্চ ঢাকার আজগর আলী হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন। তিনি রফিকুল ইসলাম মহিলা কলেজ প্রতিষ্ঠার পাশাপাশি বিভিন্ন স্কুল, কলেজ, মাদ্রাসা, মসজিদ, সড়কসহ অসংখ্য সামাজিক ও ধর্মীয় প্রতিষ্ঠা গড়ে তুলেছেন। এছাড়াও তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের সার্জেন্ট জহুরুল হক হলের নির্বাচিত জিএস ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/