• বুধবার, ০১ এপ্রিল ২০২৬, ০৪:১৪ পূর্বাহ্ন
  • [gtranslate]
শিরোনাম:
ভারতে ভোটার তালিকা থেকে বাদ মীর জাফরের বংশধররা পরিবারের দুঃখ-কষ্ট ভুলতেই ভিডিও করি, আমি সাংবাদিক না ভৈরবে বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মোঃ রফিকুল ইসলাম স্মরণে দোয়া মাহফিল অনুষ্ঠিত যথাযোগ্য মর্যাদায় কটিয়াদীতে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন ইতিহাসের নির্মমতার সাক্ষী অযত্নে অবহেলায় ময়লায় চাপা কটিয়াদীর বধ্যভূমি স্মৃতিস্তম্ভ বর্তমান সরকার ন্যায় ও ইনসাফ কায়েমে ওয়াদাবদ্ধ -মো: শরীফুল আলম এমপি পাট ও বস্ত্র প্রতিমন্ত্রী বেলাবোতে আরিয়াল খাঁ নদীতে গঙ্গা স্নান করতে পুণ্যার্থীর ঢল ব্যাংকার্স এসোসিয়েশন অব ভৈরবের উদ্যোগে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয় কটিয়াদীতে নজরুল একাডেমির ঈদ পুনর্মিলনী ও সাংস্কৃতিক সন্ধ্যা কটিয়াদীতে অগ্নিকান্ডে ৫ দোকান পুড়ে ছাই

ভারতে ভোটার তালিকা থেকে বাদ মীর জাফরের বংশধররা

Reporter Name / ১৯ Time View
Update Time : মঙ্গলবার, ৩১ মার্চ, ২০২৬

অরুণিমা ডেস্ক রিপোর্ট:

 

এবার ভারতের পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদে বসবাসরত মীর জাফরের পরিবারের বহু সদস্যের নাম ভোটার তালিকা থেকে বাদ পড়ার অভিযোগ উঠেছে। আসন্ন বিধানসভা নির্বাচনের আগে এই ঘটনায় চাঞ্চল্য তৈরি হয়েছে রাজ্যটিতে।

জানা গেছে, এসআইআর প্রক্রিয়ায় নবাব পরিবারের শতাধিক সদস্যের নাম তালিকা থেকে মুছে দেওয়া হয়েছে। ফলে তারা আদৌ ভোট দিতে পারবেন কিনা, তা নিয়ে দেখা দিয়েছে অনিশ্চয়তা।

এদিকে নবাব পরিবারের সদস্যরা জানান, নির্বাচন কমিশনের পক্ষ থেকে শুনানির নোটিশ পেয়ে তারা প্রয়োজনীয় নথিপত্র জমা দিয়েছিলেন। কিন্তু শুনানির পরও অধিকাংশের নামই স্থায়ীভাবে বাদ দেওয়া হয়েছে বলে জানিয়েছেন তারা।

ঐতিহাসিক দলিল অনুযায়ী, ১৭৫৭ সালের পলাশীর যুদ্ধের পর ব্রিটিশদের সহায়তায় বাংলার নবাব হন মীর জাফর। বর্তমানে তাঁর ১৫তম বংশধর রেজা আলি মির্জাসহ অন্যরা মুর্শিদাবাদের কিল্লা নিজামত এলাকায় বসবাস করেন। তাদের অনেকের নাম ভোটার তালিকা থেকে বাদ পড়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/