• শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ১০:৫৭ পূর্বাহ্ন
  • [gtranslate]
শিরোনাম:
দেওয়ানের চর মাধ্যমিক বিদ্যালয়ের এস.এস.সি পরীক্ষার্থীদের বিদায় উপলক্ষে বার্ষিক মিলাদ মাহফিল অনুষ্ঠিত বেলাবোতে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া অনুষ্ঠিত টাইম ম্যাগাজিনের ১০০ প্রভাবশালীর তালিকায় তারেক রহমান নিরাপদ সড়ক চাই ভৈরব শাখার বর্ণিল আয়োজনে পহেলা বৈশাখ ১৪৩৩ উদযাপন মুক্তিযোদ্ধা মেজর আখতারের ‘আগামী বাংলাদেশ’ বইয়ের মোড়ক উন্মোচন করলেন বিরোধীদলীয় নেতা বিএনপি ক্ষমতায় আসায় ১৭ বছরের প্রতিজ্ঞা ভেঙে অবশেষে মন্ত্রীর উপস্থিতিতে ভাত খেলেন ইনু মিয়া কটিয়াদীতে খাল খনন কর্মসূচির উদ্বোধন পলিথিনে মোড়ানো নবজাতক উদ্ধার, একদিন পর মৃত্যু বেলাবোতে পুলিশের সাঁড়াশি অভিযানে ইয়াবাসহ গ্রেপ্তার ৩, ভ্রাম্যমাণ আদালতে কারাদণ্ড ও জরিমানা প্রধানমন্ত্রীর দৃষ্টি কামনা, কটিয়াদীতে একাধিক মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে গ্রামবাসীর সংবাদ সম্মেলন

পলিথিনে মোড়ানো নবজাতক উদ্ধার, একদিন পর মৃত্যু

Reporter Name / ৪২ Time View
Update Time : সোমবার, ১৩ এপ্রিল, ২০২৬

ভৈরব (কিশোরগঞ্জ) প্রতিনিধি:

কিশোরগঞ্জের ভৈরবে বালুর মাঠ থেকে পলিথিনে মোড়ানো অবস্থায় উদ্ধার করা এক নবজাতক চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে। সোমবার সকাল ১০টার দিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে তার মৃত্যু হয়।
রোববার সন্ধ্যায় শহরের চন্ডিবের খান বাড়ি এলাকায় সন্তানহীন দম্পতি হেলাল উদ্দিন ও সুখতারা বেগম পলিথিনে মোড়ানো নবজাতকটিকে দেখতে পান। পরে তারা শিশুটিকে উদ্ধার করে দ্রুত হাসপাতালে ভর্তি করেন।
সুখতারা বেগম বলেন, আমার স্বামী হেলাল উদ্দিন বাইরে গিয়ে বালুর মাঠে পলিথিনে মোড়ানো কিছু একটা নড়াচড়া করতে দেখেন। পরে আমাকে জানালে আমরা দুজন মিলে পলিথিন খুলে দেখি একটি (ছেলে) নবজাতক। তখনও বাচ্চাটি জীবিত ছিল। আমরা তাকে বাঁচানোর জন্য দ্রুত হাসপাতালে নিয়ে যাই।

উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. কিশোর কুমার ধর জানান, বালুর মাঠ থেকে পলিথিনে মোড়ানো নবজাতককে উদ্ধার করে সন্তানহীন এক দম্পতি হাসপাতালে নিয়ে আসেন। নবজাতকটিকে সুস্থ করতে আমরা আপ্রাণ চেষ্টা করেছি। কিন্তু আজ সকালে চিকিৎসাধীন অবস্থায় শিশুটির মৃত্যু হয়।

ভৈরব থানার এসআই সাখাওয়াত হোসেন বলেন, ওসি স্যারের নির্দেশে হাসপাতালে এসে নবজাতকের মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যাচ্ছি। এক দম্পতি নবজাতকটিকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসেন। একদিন চিকিৎসাধীন থাকার পর শিশুটির মৃত্যু হয়। এ ঘটনায় তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/