• শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ১২:২৫ অপরাহ্ন
  • [gtranslate]
শিরোনাম:
দেওয়ানের চর মাধ্যমিক বিদ্যালয়ের এস.এস.সি পরীক্ষার্থীদের বিদায় উপলক্ষে বার্ষিক মিলাদ মাহফিল অনুষ্ঠিত বেলাবোতে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া অনুষ্ঠিত টাইম ম্যাগাজিনের ১০০ প্রভাবশালীর তালিকায় তারেক রহমান নিরাপদ সড়ক চাই ভৈরব শাখার বর্ণিল আয়োজনে পহেলা বৈশাখ ১৪৩৩ উদযাপন মুক্তিযোদ্ধা মেজর আখতারের ‘আগামী বাংলাদেশ’ বইয়ের মোড়ক উন্মোচন করলেন বিরোধীদলীয় নেতা বিএনপি ক্ষমতায় আসায় ১৭ বছরের প্রতিজ্ঞা ভেঙে অবশেষে মন্ত্রীর উপস্থিতিতে ভাত খেলেন ইনু মিয়া কটিয়াদীতে খাল খনন কর্মসূচির উদ্বোধন পলিথিনে মোড়ানো নবজাতক উদ্ধার, একদিন পর মৃত্যু বেলাবোতে পুলিশের সাঁড়াশি অভিযানে ইয়াবাসহ গ্রেপ্তার ৩, ভ্রাম্যমাণ আদালতে কারাদণ্ড ও জরিমানা প্রধানমন্ত্রীর দৃষ্টি কামনা, কটিয়াদীতে একাধিক মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে গ্রামবাসীর সংবাদ সম্মেলন

সুখবর দিলেন মাহিয়া মাহি: বিচ্ছেদের পর নতুন ছবিতে ফিরছেন অ্যাকশন লেডি হিসেবে

Reporter Name / ৬০০ Time View
Update Time : শুক্রবার, ১৭ অক্টোবর, ২০২৫

 

আশিক আহমেদ

ঢাকাই সিনেমার জনপ্রিয় চিত্রনায়িকা মাহিয়া মাহি নিজেই কিছুদিন আগে ঘোষণা দিয়েছিলেন তার বিবাহবিচ্ছেদের। এরপর থেকে স্বামী রাকিব সরকারের সঙ্গে তাকে আর কোথাও দেখা যায়নি। তবে এবার ভক্তদের জন্য এল নতুন চমক! হঠাৎ করেই নিজের ফেসবুকে রাকিব সরকার ও একমাত্র সন্তানের সঙ্গে দুটি ছবি পোস্ট করেছেন এই আলোচিত নায়িকা। আর সঙ্গেই দিয়েছেন সুখবর।

ব্যক্তিগত জীবনের এই পটপরিবর্তনের ঠিক পরেই নতুন সিনেমার ঘোষণা দিলেন মাহি। সৈকত নাসির পরিচালিত নতুন সিনেমা ‘অন্তর্যামী’ দিয়ে দর্শকদের সামনে ভিন্ন আঙ্গিকে হাজির হচ্ছেন তিনি।

মাহি জানিয়েছেন, এই সিনেমাটি তার সুপারহিট ছবি ‘অগ্নি-২’-এর পরের গল্প হলেও এটি কোনোভাবেই ‘অগ্নি’-এর সিক্যুয়েল নয়। তার ভাষায়, “‘অগ্নি’ ছিল প্রতিশোধের গল্প, আর ‘অন্তর্যামী’ হলো একটি সারভাইভাল স্টোরি— জীবন সংগ্রামে টিকে থাকার গল্প।”

নিজের সামাজিক যোগাযোগ মাধ্যমে মাহি নিশ্চিত করেছেন, ‘অন্তর্যামী’ একটি সম্পূর্ণ লেডি অ্যাকশন সিনেমা। এতে কোনো নায়ক থাকছে না — পুরো অ্যাকশনের ভার নিজেই নিয়েছেন মাহি। তিনি আরও দাবি করেছেন, “‘অন্তর্যামী’ হবে ‘অগ্নি’-এর চেয়েও ভয়ংকর ও বেশি অ্যাকশনধর্মী।”

সিনেমাটি প্রযোজনা করছে দেশের অন্যতম শীর্ষ প্রযোজনা সংস্থা জাজ মাল্টিমিডিয়া, আর নির্মাণের দায়িত্বে আছেন পরিচালক সৈকত নাসির। জানা গেছে, সিনেমাটির শুটিং হবে বাংলাদেশ, থাইল্যান্ড ও যুক্তরাষ্ট্রে।

উল্লেখ্য, ২০২১ সালের ১৩ সেপ্টেম্বর গাজীপুরের ব্যবসায়ী ও রাজনীতিবিদ রাকিব সরকার-এর সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন মাহিয়া মাহি। এটি ছিল তাদের দুজনেরই দ্বিতীয় বিয়ে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/