স্টাফ রিপোর্টার : মহান বিজয় দিবস – ২০২৫ উপলক্ষে মানারাত পাবলিক স্কুল, ভৈরব এর উদ্যােগে ১ম পর্বে উক্ত প্রতিষ্ঠানের শিক্ষার্থীর মধ্যে চিত্রাঙ্কন ও কবিতা আবৃত্তি প্রতিযোগিতা আয়োজন করা হয়।
দ্বিতীয় পর্বে আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন মানারাত পাবলিক স্কুলের সম্মানিত পরিচালক জনাব সাইদুর রহমান সাইফ। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সরকারি অগ্রণী গার্লস স্কুল এন্ড কলেজের সম্মানিত শিক্ষক জনাব সোহরাব হোসাইন।
প্রধান অতিথির বক্তব্যে জনাব সোহরাব হোসাইন বলেন, ‘ মানারাত পাবলিক স্কুল, ভৈরব শিশু শিক্ষার ক্ষেত্রে ভৈরব জনপদে এক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে – এই প্রত্যাশা করি। আমাদের বিজয় দিবস অর্থবহ করতে শিশুবান্ধব শিক্ষায় প্রতিষ্ঠানটি যুগান্তকারী পদক্ষেপ গ্রহণ করবে বলে আমি বিশ্বাস করি।
বিশেষ অতিথি হিবেবে উপস্থিত ছিলেন মানারাত পাবলিক স্কুলের সম্মানিত পরিচালক জনাব ডা. ইমরান মাহমুদ চৌধুরী। বিশেষ অতিথি বক্তব্যে ডা. ইমরান বলেন, ‘ আধুনিক ও দ্বীনি শিক্ষার একটি প্লাটফর্ম হিসেবে মানারাত পাবলিক স্কুল বিশেষ ভূমিকা পালন করবে ইনশাআল্লাহ। পাশাপাশি আমরা প্রতি মাসে শিক্ষার্থীদের জন্য ফ্রী মেডিকেল টিট্রমেন্টের ব্যবস্থা করব।
উপস্থিত উক্ত প্রতিষ্ঠানের বিভিন্ন বিষয়ের সম্মানিত শিক্ষকবৃন্দ আলোচনায় অংশগ্রহণ করেন।
সভাপতি বক্তব্যে জনাব সাইদুর রহমান সাইফ বলেন, ‘ মহান বিজয় দিবস বাঙালির জাতির জীবনে এক গুরুত্বপূর্ণ অধ্যায়। শিশুরা হল জাতির প্রাণ। মানারাত পাবলিক স্কুল জাতির প্রাণ শক্তিকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে সেবা করতে চায়। মানারাত পাবলিক স্কুলের বিশেষ বৈশিষ্ট্য হল – ভাষাভিত্তিক স্কুল। এখানে শিশুদেরকে বিশুদ্ধ ভাষায় ( বাংলা, ইংরেজি, আরবি) শিক্ষা প্রদান করা হবে।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন মানারাত পাবলিক স্কুল এর সম্মানিত একাডেমিক ইনচার্জ জনাব তানভীর খান।
https://slotbet.online/