• শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ১২:১৭ অপরাহ্ন
  • [gtranslate]
শিরোনাম:
দেওয়ানের চর মাধ্যমিক বিদ্যালয়ের এস.এস.সি পরীক্ষার্থীদের বিদায় উপলক্ষে বার্ষিক মিলাদ মাহফিল অনুষ্ঠিত বেলাবোতে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া অনুষ্ঠিত টাইম ম্যাগাজিনের ১০০ প্রভাবশালীর তালিকায় তারেক রহমান নিরাপদ সড়ক চাই ভৈরব শাখার বর্ণিল আয়োজনে পহেলা বৈশাখ ১৪৩৩ উদযাপন মুক্তিযোদ্ধা মেজর আখতারের ‘আগামী বাংলাদেশ’ বইয়ের মোড়ক উন্মোচন করলেন বিরোধীদলীয় নেতা বিএনপি ক্ষমতায় আসায় ১৭ বছরের প্রতিজ্ঞা ভেঙে অবশেষে মন্ত্রীর উপস্থিতিতে ভাত খেলেন ইনু মিয়া কটিয়াদীতে খাল খনন কর্মসূচির উদ্বোধন পলিথিনে মোড়ানো নবজাতক উদ্ধার, একদিন পর মৃত্যু বেলাবোতে পুলিশের সাঁড়াশি অভিযানে ইয়াবাসহ গ্রেপ্তার ৩, ভ্রাম্যমাণ আদালতে কারাদণ্ড ও জরিমানা প্রধানমন্ত্রীর দৃষ্টি কামনা, কটিয়াদীতে একাধিক মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে গ্রামবাসীর সংবাদ সম্মেলন

বেলাবোতে পুলিশের সাঁড়াশি অভিযানে ইয়াবাসহ গ্রেপ্তার ৩, ভ্রাম্যমাণ আদালতে কারাদণ্ড ও জরিমানা

Reporter Name / ৩৪ Time View
Update Time : সোমবার, ১৩ এপ্রিল, ২০২৬


নিজস্ব প্রতিবেদক, বেলাবো (নরসিংদী)

নরসিংদীর বেলাবো থানা পুলিশের বিশেষ অভিযানে মাদক সেবন ও ব্যবহারের অপরাধে তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। রোববার (১২ এপ্রিল) উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। পরবর্তীতে উপজেলা প্রশাসনের পরিচালিত ভ্রাম্যমাণ আদালতের (মোবাইল কোর্ট) মাধ্যমে তাদের বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।

পুলিশ সূত্রে জানা গেছে, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর বিভিন্ন ধারায় অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে। গ্রেপ্তারকৃতদের মধ্যে রয়েছেন চাঁদপুর জেলার মতলব উপজেলার বহড়ী গ্রামের মো. হৃদয় মিয়া। তাকে ২০০ টাকা জরিমানা ও ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে (মামলা নং-৬৮/২৬)।
​একই অভিযানে বেলাবো উপজেলার গাংকুলপাড়া গ্রামের লাকী (৪৫)-কে ৫০০ টাকা জরিমানা ও ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয় (মামলা নং-৬৯/২৬)। এ ছাড়া মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬(৫) ধারা লঙ্ঘনের দায়ে শরিফা (৪০) নামের আরেক নারীকে ৫০০ টাকা জরিমানা ও ১০ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে (মামলা নং-৭০/২৬)। গ্রেপ্তারকৃত এই তিন আসামিকে আইনি প্রক্রিয়া শেষে জেলহাজতে প্রেরণ করা হয়।

বেলাবো উপজেলার আইন-শৃঙ্খলার উন্নয়ন এবং মাদক নির্মূলে উপজেলা প্রশাসন ও থানা পুলিশের সমন্বিত এই ভূমিকা সর্বমহলে প্রশংসিত হচ্ছে। উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ও থানা পুলিশের এই তড়িৎ পদক্ষেপের ফলে এলাকায় অপরাধ প্রবণতা হ্রাসে ইতিবাচক প্রভাব পড়ছে। বিশেষ করে, খবর পাওয়ার সাথে সাথে অভিযান পরিচালনা এবং তাৎক্ষণিক বিচারিক প্রক্রিয়ার মাধ্যমে অপরাধীদের সাজা নিশ্চিত করায় সাধারণ মানুষের মধ্যে স্বস্তি ফিরে এসেছে। মাদকমুক্ত সমাজ গঠনে প্রশাসনের এমন আপসহীন অবস্থান ও কর্মতৎপরতা বেলাবো উপজেলার সচেতন নাগরিক সমাজ অত্যন্ত ইতিবাচক ও আশাব্যঞ্জক হিসেবে দেখছেন।

বেলাবো থানার অফিসার ইনচার্জ (ওসি) জানান, অপরাধ দমনে পুলিশের এই অভিযান একটি নিয়মিত প্রক্রিয়া। বিশেষ করে যুব সমাজকে ধ্বংসের হাত থেকে রক্ষা করতে মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি ঘোষণা করা হয়েছে। তিনি আরও জানান, বেলাবো থানা এলাকাকে অপরাধমুক্ত রাখতে সামনের দিনগুলোতেও উপজেলা প্রশাসনের সহযোগিতায় এ ধরণের অভিযান অব্যাহত থাকবে।

এলাকাবাসীর দাবি, চিহ্নিত মাদক স্পটগুলোতে পুলিশের নজরদারি আরও বৃদ্ধি করলে বেলাবো উপজেলা দ্রুতই একটি আদর্শ ও সুশৃঙ্খল জনপদে পরিণত হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/