নিজস্ব প্রতিবেদ
কিশোরগঞ্জ-২ আসনের সাবেক সংসদ সদস্য মেজর (অব.) আখতারুজ্জামান রচিত ‘আগামী বাংলাদেশ’ গ্রন্থের মোড়ক উন্মোচন করেছেন জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামী-এর আমীর ডা. শফিকুর রহমান।
মঙ্গলবার (১৪ এপ্রিল) রাজধানীর মগবাজারে দলটির কেন্দ্রীয় কার্যালয়ের মিলনায়তনে আয়োজিত এক অনুষ্ঠানে আনুষ্ঠানিকভাবে বইটির মোড়ক উন্মোচন করা হয়। অনুষ্ঠানে রাজনৈতিক, বুদ্ধিজীবী ও দলের শীর্ষ পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে লেখক মেজর (অব.) আখতারুজ্জামান তার বই লেখার প্রেক্ষাপট, উদ্দেশ্য ও বিষয়বস্তু তুলে ধরেন। তিনি বলেন, দেশের বর্তমান বাস্তবতা, ভবিষ্যৎ সম্ভাবনা এবং একটি কল্যাণমুখী রাষ্ট্র বিনির্মাণের রূপরেখা তুলে ধরতেই এ গ্রন্থ রচনা করা হয়েছে।
মোড়ক উন্মোচন অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন দলটির নায়েবে আমীর এটিএম আজহারুল ইসলাম, অধ্যাপক মুজিবুর রহমান, মাওলানা আ ন ম সামছুল ইসলাম, সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ারসহ কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য ও অন্যান্য নেতৃবৃন্দ।
অতিথিরা আশা প্রকাশ করেন, ‘আগামী বাংলাদেশ’ বইটি পাঠকের মাঝে ব্যাপক সাড়া ফেলবে এবং দেশের উন্নয়ন ও গঠনমূলক চিন্তায় ইতিবাচক ভূমিকা রাখবে। তারা বলেন, বইটি পাঠের মাধ্যমে নতুন প্রজন্ম দেশ গঠনের বাস্তবধর্মী দিকনির্দেশনা পাবে এবং একটি ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠায় অনুপ্রাণিত হবে।
https://slotbet.online/