• মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ১১:২৮ পূর্বাহ্ন
  • [gtranslate]
শিরোনাম:
জয়পুরহাটে ধর্ষণের চেষ্টাকালে পুরুষের বিশেষ অঙ্গ কেটে দিলেন নারী ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন  সাপ্তাহিক নিরপেক্ষ অরুণিমা  পত্রিকার সম্পাদক ও প্রকাশক মোহাম্মদ মোস্তাফিজ আমিন কালের বিবর্তনে হারিয়ে যাচ্ছে কটিয়াদীর শহীদ জিয়ার স্মৃতিবিজড়িত খাল স্বাস্থ্য সেবা জনগণের দোরগোড়ায় পৌছে দিতে কাজ করছে সরকার- স্বাস্থ্যমন্ত্রী বায়তুল মোকাররমের পাশ থেকে কাটা হাত-পা উদ্ধার পাবনায় দাদিকে হত্যার পর নাতনিকে ধর্ষণ,নাতনির বিবস্ত্র লাশ মিলল ক্ষেতে চুরি করা গরু দিয়ে ইফতার মাহফিল মাদক ছিনতাই ও চাঁদাবাজি নিয়ন্ত্রণে সরকারের অবস্থান জিরো টলারেন্স – শরীফুল আলম মাদক ছিনতাই চাঁদাবাজী নিয়ন্ত্রণে সরকারের অবস্থান জিরো টলারেন্স -ভৈরবে শিল্প বাণিজ্য এবং পাট ও বস্ত্র প্রতিমন্ত্রী মো: শরীফুল আলম, এমপি নরসিংদীতে কিশোরীকে ধর্ষণের পর হত্যা: মেম্বারসহ আটক ৩, পলাতক নূরা

কটিয়াদীতে কবরস্থান উদ্বোধন উপলক্ষে আলোচনা ও বৃক্ষরোপণ কর্মসূচি

Reporter Name / ৩৮২ Time View
Update Time : শনিবার, ৩০ আগস্ট, ২০২৫

ফখর উদ্দিন ইমরান
কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলার মুমুরদিয়া ইউনিয়ন সংলগ্ন এলাকায় উন্মুক্ত কবরস্থানের আনুষ্ঠানিক উদ্বোধন উপলক্ষে (৩০ আগস্ট) শনিবার সকাল ১০ টায় এক আলোচনা সভা ও বৃক্ষরোপন কর্মসূচি অনুষ্ঠিত হয়।
শাহ মোহাম্মদ রিয়াজ উদ্দিন সুজন এর সঞ্চালনায় উক্ত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে ছিলেন বেথইর রইছ মাহমুদ উচ্চ বিদ্যালয় এর প্রতিষ্ঠাতা আলহাজ্ব মাহমুদুল ইসলাম। উদ্বোধক হিসেবে ছিলেন কটিয়াদী উপজেলার নির্বাহী কর্মকর্তা মাইদুল ইসলাম।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, শাহ আহমদ আলী বিএসসি,নুরুজ্জামান চন্দন, মাওলানা শামসুল আলম, আলম ভইয়া, ওসমান গনি মারাজ, খাইকুল ইসলাম লিটন, হাদিউল ইসলাম কামাল,হানিফ ভূঁইয়া, রফিকুল ইসলাম বিপুল, হানিফ ভূঁইয়া, মতিউর রহমান, প্রভাষক তরিকুল ইসলাম টিটু, সমাজসেবক শাহ আজিমুদ্দিন, সাংবাদিক আশরাফুল ইসলাম সুমন প্রমোখ ব্যক্তিবর্গ।
বক্তারা বলেন, এলাকায় অনেকের সুনির্দিষ্ট কবরস্থানের জায়গা ছিল না, অপরিকল্পিতভাবে বিভিন্ন জায়গায় মৃত ব্যক্তিকে কবর দেয়া হতো। এখন উন্মুক্ত কবরস্থান হওয়ায় যে কোন এলাকার মৃত ব্যক্তিদেরকে এখানে দাফন করতে পারবে। তাছাড়া যে কোন এলাকার বেওয়ারিস লাশ এবং গরিব মৃত ব্যক্তিদের দাফন কাফনের সম্পূর্ণ খরচ উন্মুক্ত কবরস্থানের কর্তৃপক্ষ ব্যায়ভার বহন করবে।
কটিয়াদী উপজেলা নির্বাহী কর্মকর্তা মাইদুল ইসলাম বলেন, উন্মুক্ত কবরস্থান নির্মাণে মানব কল্যাণ সংগঠনের নেতৃবৃন্দ, বিশিষ্ট শিল্পপতি ও সমাজ সেবক আলহাজ মাহমুদুল ইসলাম এবং এলাকাবাসীকে এরকম মহৎ কাজ করার জন্য ধন্যবাদ জ্ঞাপন করেন। সামাজিক কাজে সমাজের বিত্তবানরা এগিয়ে আসতে হবে। উন্মুক্ত কবরস্থানে যাওয়ার জন্য একটি রাস্তা নির্মাণ করার প্রতিশ্রুতিও দেন।
আলোচনা শেষে অতিথিবৃন্দরা কয়েক শতাধিক গাছের চারা উন্মুক্ত কবরস্থানের চারপাশে রোপন করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/