• শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৬:১৮ অপরাহ্ন
  • [gtranslate]
শিরোনাম:
দেওয়ানের চর মাধ্যমিক বিদ্যালয়ের এস.এস.সি পরীক্ষার্থীদের বিদায় উপলক্ষে বার্ষিক মিলাদ মাহফিল অনুষ্ঠিত বেলাবোতে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া অনুষ্ঠিত টাইম ম্যাগাজিনের ১০০ প্রভাবশালীর তালিকায় তারেক রহমান নিরাপদ সড়ক চাই ভৈরব শাখার বর্ণিল আয়োজনে পহেলা বৈশাখ ১৪৩৩ উদযাপন মুক্তিযোদ্ধা মেজর আখতারের ‘আগামী বাংলাদেশ’ বইয়ের মোড়ক উন্মোচন করলেন বিরোধীদলীয় নেতা বিএনপি ক্ষমতায় আসায় ১৭ বছরের প্রতিজ্ঞা ভেঙে অবশেষে মন্ত্রীর উপস্থিতিতে ভাত খেলেন ইনু মিয়া কটিয়াদীতে খাল খনন কর্মসূচির উদ্বোধন পলিথিনে মোড়ানো নবজাতক উদ্ধার, একদিন পর মৃত্যু বেলাবোতে পুলিশের সাঁড়াশি অভিযানে ইয়াবাসহ গ্রেপ্তার ৩, ভ্রাম্যমাণ আদালতে কারাদণ্ড ও জরিমানা প্রধানমন্ত্রীর দৃষ্টি কামনা, কটিয়াদীতে একাধিক মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে গ্রামবাসীর সংবাদ সম্মেলন

রায়পুরায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান ৬ দোকানে জরিমানা, ৭০ বস্তা সার জব্দ করে

Reporter Name / ২২১ Time View
Update Time : রবিবার, ৩১ আগস্ট, ২০২৫

হারুনূর রশিদ :
নরসিংদীর রায়পুরায় অননুমোদিতভাবে সার ও কীটনাশক বিক্রির অভিযোগে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ৬ দোকানে ৮৫ হাজার টাকা জরিমানা, ৭০ বস্তা সার জব্দ করেছে উপজেলা প্রশাসন।

রবিবার (৩১ আগস্ট) দুপুরে উপজেলার জংগি শিবপুর বাজারে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী হাকিম মোঃ মাসুদ রানা।

অভিযানে সহযোগিতা করেন উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ মোস্তাফিজুর রহমান, কৃষি সম্প্রসারণ অফিসার মোস্তাকিম বিল্লাহ মুনিম ও মোঃ সোহেল রানা প্রমূখ। উপ-সহকারী কৃষি কর্মকর্তারাসহ রায়পুরা থানা পুলিশ এবং আনসার বাহিনী উপস্থিত ছিলেন।

নির্বাহী হাকিম মাসুদ রানা বলেন, খবর পাই নিবন্ধিত ডিলারের বাইরেও কিছু খুচরা বিক্রেতা অননুমোদিত ভাবে সার বিক্রি করে আসছে। অভিযানে ঐ বাজারে দেখতে পেলাম লাইসেন্স নেই অননুমোদিত বেশ কিছু ব্যবসায়ী ব্যবসা পরিচালনা করে আসছে। অভিযানে অননুমোদিতভাবে সার বিক্রির দায়ে ৬টি সার ও কীটনাশকের দোকান মালিককে মোট ৮৫ হাজার টাকা জরিমানা করা হয়। পাশাপাশি ৭০ বস্তা সার জব্দ করে ৭৯ হাজার ৫০০ টাকায় স্পট নিলামে বিক্রি করা হয়। সরকারি অনুমোদন ছাড়া সার ও কীটনাশক বিক্রি না করার জন্য ব্যবসায়ীদের সতর্ক করে দেয়া হয়েছে। কৃষকদের স্বার্থে এবং সঠিক বাজারব্যবস্থা নিশ্চিত করতে এ ধরনের অভিযান নিয়মিত চলবে।

উপজেলা কৃষি কর্মকর্তা মোস্তাফিজুর রহমান বলেন, নানারখম অনিয়মের বিরুদ্ধেই আজকে এ অভিযান পরিচালনা করেছি। যাদের কাছে অনুমোদনহীন সার রয়েছে তারা যেন আর বিক্রয় না করে। অনুমোদনহীন ব্যবসা থেকে ফিরে আসে। সকল ডিলারের প্রতি অনুরোধ তারা যেন কৃষকদের নিকট নির্ধারিত মূল্যে সার বিক্রয় করে তার ঐ ম্যাসেজ গুলো দেয়ার জন্য আজকের এ অভিযান। আগামীতেও তা অভ্যাহত থাকবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/